Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যরাতে তারস্বরে বক্স বাজিয়ে পার্টি, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ!

ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মধ্যরাতে তারস্বরে বক্স বাজিয়ে পার্টি, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ!

শেষ আপডেট: 14 January 2024 11:24

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় একদল মত্ত যুবকের হাতে মার খেলেন পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকায়। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার রাতে এন্টালি থানা এলাকার একটি বহুতলে জন্মদিনের পার্টি চলছিল। সেই পার্টিতে উড়ছিল দেদার মদের ফোয়ারা। তারস্বরে বক্স বাজছিল । সেইসঙ্গে তুমুল নাচ-চিৎকার তো ছিলই। আশপাশের বাড়ি থেকে বারবার বক্স বন্ধ করতে বলা হয়। কিন্তু পার্টিতে থাকা যুবকরা কেউই সেই কথা কানে তোলেনি।

খবর দেওয়া হয় এন্টালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বক্স বন্ধ করতে বলায় পুলিশ কর্মীদের উপরই চড়াও হয় মত্ত যুবকরা। মারধর করা হয় বলেও অভিযোগ। তারপরই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তাদের সঙ্গে বচসা বাঁধে ওই যুবকদের।

যদিও বেশিক্ষণ সেই ঝামেলা চলেনি। পুলিশ জোর করে বক্স বন্ধ করে দেয়। পুলিশের ওপর হামলা করার ঘটনায় দু'জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রবিবার তাদের আদালতে তোলা হবে। খাস কলকাতায় এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে।


```