Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেন সীমান্তে মোতায়েন সেনাদের একাংশ ফিরছে শিবিরে, জানাল রাশিয়া

দ‌্য ওয়াল ব্যুরো : গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক রাজনীতি (International politics) উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন (Ukrain) নিয়ে। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের (Soviet Union) অঙ্গরাজ্য ইউক্রেনের সীমান্তে কয়েক লক্ষ সেনা মোতায়েন করেছে রাশিয়া। আমেরিকা

ইউক্রেন সীমান্তে মোতায়েন সেনাদের একাংশ ফিরছে শিবিরে, জানাল রাশিয়া

শেষ আপডেট: 15 February 2022 09:01

দ‌্য ওয়াল ব্যুরো : গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক রাজনীতি (International politics) উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন (Ukrain) নিয়ে। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের (Soviet Union) অঙ্গরাজ্য ইউক্রেনের সীমান্তে কয়েক লক্ষ সেনা মোতায়েন করেছে রাশিয়া। আমেরিকা ও তার মিত্র দেশগুলির ধারণা হয়েছিল, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মঙ্গলবার জানা গেল, ইউক্রেন সীমান্তে মোতায়েন রুশ সেনাদের একাংশ নিজেদের ঘাঁটিতে ফিরে আসছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, মঙ্গলবার সেনাবাহিনীর সাদার্ন ও ওয়েস্টার্ন ইউনিটের সৈনিকরা ফিরতে শুরু করেছেন। রেল ও সড়ক পথে ফিরছেন তাঁরা। তাঁদের কাজ শেষ হয়ে গিয়েছে। ইউক্রেন নিয়ে উত্তেজনা প্রশমিত করার জন্য শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন জার্মান চ্যান্সেলর অলফ শুলজ। তার আগেই সেনা সরানোর কথা ঘোষণা করল রাশিয়া। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে পুতিনের সঙ্গে কথা বলেন। বাইডেন হুমকি দেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকাও দ্রুত ব্যবস্থা নেবে। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু বলেন, স্রেফ মহড়ার জন্য সেনা সমাবেশ করা হয়েছিল। মহড়া শেষ হয়ে আসছে।

```