Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের হামলা হতে পারে যে কোনও সময়ে, দেশ জুড়ে কড়া সতর্কতা জারি শ্রীলঙ্কায়

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কায় আবারও হামলার সম্ভাবনা রয়েছে বলে জানালেন সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। তিনি বলেন, কিছু মানুষ দেশের মধ্যে এখনও বিস্ফোরক নিয়ে ঘুরছে। হামলার আশঙ্কা রয়েছে যে কোনও মুহূর্তে। এমন আশঙ্কার ব্যাপারে দেশটিকে সতর্

ফের হামলা হতে পারে যে কোনও সময়ে, দেশ জুড়ে কড়া সতর্কতা জারি শ্রীলঙ্কায়

শেষ আপডেট: 23 April 2019 19:55

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কায় আবারও হামলার সম্ভাবনা রয়েছে বলে জানালেন সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। তিনি বলেন, কিছু মানুষ দেশের মধ্যে এখনও বিস্ফোরক নিয়ে ঘুরছে। হামলার আশঙ্কা রয়েছে যে কোনও মুহূর্তে। এমন আশঙ্কার ব্যাপারে দেশটিকে সতর্ক করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাও। মঙ্গলবার ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে এমনই তথ্য পাওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদ সংস্থা সংস্থা দ্য সানডে টাইমস। সেখানে বলা হয়, দেশটিতে ঘটে যাওয়া ধারাবাহিক হামলার পর আবারও প্রস্তুত হচ্ছে জঙ্গিরা। মঙ্গলবার কলম্বো পুলিশের তরফেও প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, একটি ভ্যান বা লরি প্রচুর পরিমাণে বিস্ফোরক নিয়ে শহরে প্রবেশ করেছে। এর জেরে সারা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি ভবন এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোয় কড়া পাহারা বসানো হয়েছে। কলম্বোর সব চেয়ে গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড থেকে আজই শ্রীলঙ্কা পুলিশ ৮৭টি ডিটোনেটর উদ্ধার করেছে। কলম্বো বিমানবন্দরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক ভরা ছ’ফুট লম্বা একটি প্লাস্টিকের পাইপ। সেটিকে দ্রুত নিষ্ক্রিয় করা হয়েছে। একটি গির্জার সামনে পড়ে থাকা ভ্যানে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আরও একটি বিস্ফোরণ হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
এ পর্যন্ত সব মিলিয়ে পুলিশ ২৪ জন সন্দেহভাজনকে আটক করেছে। মঙ্গলবার জাতীয় শোকদিবস পালন করা হয়েছে। জারি রয়েছে জরুরি অবস্থা। শ্রীলঙ্কার পুলিশপ্রধান দিন দশেক আগেই এই ধরনের হামলা নিয়ে সতর্ক করেছিলেন বলে গত কাল জানা গিয়েছিল। হামলার আশঙ্কায় পুলিশপ্রধান যে সতর্কবার্তা পাঠিয়েছিলেন, তাতে বলা হয়েছিল, ‘ন্যাশনাল তৌহিত জামাত’ (এনটিজে) দেশের বিভিন্ন গির্জায় আত্মঘাতী হামলার ছক কষছে। এমনকি কলম্বোয় ভারতীয় দূতাবাসেও হামলা হতে পারে।’ এই তথ্য হাতে আসা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা কেন নেওয়া হয়নি, উঠছে সেই প্রশ্ন। গোয়েন্দা স্তরে এত বড় মাপের ব্যর্থতার মাসুল দিল ২৯০টি প্রাণ। কিন্তু সরকারের শীর্ষ স্তরের অফিসারদের দাবি, এই গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে এসে পৌঁছয়ইনি! রবিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেও জানিয়েছিলেন, আগাম সতর্কবার্তা সম্পর্কে তাঁকে বা তাঁর মন্ত্রকের কাউকেই কিছু জানানো হয়নি। তাঁর কথায়, ‘‘কেন কোনও পদক্ষেপ করা হয়নি, আমরা অবশ্যই খতিয়ে দেখব।’’

```