Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরেও বাড়ছে দূষণ, এয়ার পিউরিফায়ার কেনার আগে মাথায় রাখুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

দ্য ওয়াল ব্যুরো: কেটে গেছে দীপাবলি ও দিওয়ালি। বাজি ফাটিয়ে আলোর উৎসবে মেতেছেন অনেকেই। তবে উৎসব কাটতেই বাতাসে বেড়েছে দূষণের (Air Pollution) মাত্রা। গাড়ি, কলকারখানার ধোঁয়ায় এমনিতেই বাতাস দূষিত হচ্ছে সবসময়ই। সেই দূষণের মাত্রাকে ত্বরান্বিত করে দ

ঘরেও বাড়ছে দূষণ, এয়ার পিউরিফায়ার কেনার আগে মাথায় রাখুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

শেষ আপডেট: 8 November 2021 14:19

দ্য ওয়াল ব্যুরো: কেটে গেছে দীপাবলি ও দিওয়ালি। বাজি ফাটিয়ে আলোর উৎসবে মেতেছেন অনেকেই। তবে উৎসব কাটতেই বাতাসে বেড়েছে দূষণের (Air Pollution) মাত্রা। গাড়ি, কলকারখানার ধোঁয়ায় এমনিতেই বাতাস দূষিত হচ্ছে সবসময়ই। সেই দূষণের মাত্রাকে ত্বরান্বিত করে দিওয়ালির বাজির ধোঁয়া। দিল্লি, কলকাতা সহ বহু রাজ্যই দূষণের কবলে পড়ে। শীত বাড়তেই এই প্রকোপে জর্জরিত হয়ে যায় মানুষ। তাই ঘরের বাতাস শুদ্ধ করতে অনেক ঘরেই বেড়েছে এয়ার পিউরিফায়ারের (Air Purifier) ব্যবহার। কী ভাবছেন? আপনিও কী কিনতে চান একটি এয়ার পিউরিফায়ার? দূষণে সবচেয়ে বেশি ক্ষতি হয় বাড়ির বয়স্ক ও শিশুদের। যেহেতু অধিকাংশ সময়েই তারা বাড়ি থাকে তো ঘরের বাতাস দূষণমুক্ত করা জরুরি। তাই কিনতেই পারেন এয়ার পিউরিফায়ার। তবে অনেকেরই এয়ার পিউরিফায়ার সম্পর্কে কোনও ধারণা নেই। তাই কেনার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনার মনে জাগা প্রশ্নের উত্তর মিলতেও পারে। এয়ার পিউরিফায়ার কী সত্যিই কাজ করে? অনেকের মনেই এমন প্রশ্ন উঁকি দেয়। আদেও কী এয়ার পিউরিফায়ারের মাধ্যমে বাতাস দূষণ মুক্ত হয়? হ্যাঁ হয়, এই যন্ত্র ঘরের বাতাসকে পরিস্কার করতে কার্যকরী ভূমিকা পালন করে। বলাই চলে ঘরের বাতাসকে প্রায় ৯৯ শতাংশ বিশুদ্ধ করে তোলা সম্ভব এই এয়ার পিউরিফায়ারের মাধ্যমে। কোন ব্র্যান্ডের এয়ার পিউরিফায়ার পাওয়া যায় বাজারে? বাজারে অনেক ব্র্যান্ডের এয়ার পিউরিফায়ার পাওয়া যায়। আপনি কোন ব্র্যান্ডের কোন এয়ার পিউরিফায়ার মডেল নেবেন সেটা নির্ভর করবে আপনার পকেটের ওপর। ডাইসন, হেভেলস, ফিলিপস, কেন্ট, শাওমি, শার্প, হানিওয়েল--মত কিছু ব্র্যান্ডের চাহিদা আছে বাজারে। আরও পড়ুন: আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা রাজ্যের, জানুন নির্ঘণ্ট এয়ার পিউরিফায়ারের দাম কেমন হয়? আট থেকে ৫০ হাজারের মধ্যে এয়ার পিউরিফায়ার পাওয়া যায় বাজারে। এয়ার পিউরিফারের দাম নির্ভর করে ব্র্যান্ড, বৈশিষ্ট্য, সাইজের ওপর বিশেষত। ঘরের সাইজের কথা মাথায় রাখা প্রয়োজন এয়ার পিউরিফায়ার কেনার আগে অবশ্যই ঘরের সাইজের কথা মাথায় রাখতে হবে। বড় ঘরের ক্ষেত্রে ছোট এয়ার পিউরিফার কাজ করবে না। তাই ঘর বড় হলে একটু বড়ই ও বেশি ক্ষমতাসম্পন্ন এয়ার পিউরিফার কিনতে হবে আপনাকে। এইচইপিএ (HEPA) ও সিএডিআর (CADR) কী? এয়ার পিউরিফায়ারের ক্ষেত্রে এই দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। বাতাস পরিশুদ্ধ করার ক্ষেত্রে এই এইচইপিএ ফিল্টারের কাজ করে। এটি একটি জটিল অংশ বিশেষ। তাই যে এয়ার পিউরিফায়ারের এইচইপিএ যত ভালো হবে সেই এয়ার পিউরিফায়ার বেশি কার্যকর। অন্যদিকে, সিএডিআর-এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ঘরের বাতাস কতটা পরিস্কার হচ্ছে। এয়ার পিউরিফায়ার ব্যবহার করলে কিরকম বিদ্যুৎ খরচ হয়? এয়ার পিউরিফায়ারের বেশি বিদ্যুৎ খরচ হয় না। আপনি সারাদিন এয়ার পিউরিফায়ার চালালেও খুব বেশি বিল উঠবে না। তাই বিদ্যুৎ খরচের ভাবনা মুক্ত থাকতে পারেন আপনি। কতদিন অন্তর ফিল্টার পরিবর্তন করতে হয়? ফিল্টারের কর্মদক্ষতা নির্ভর করে বায়ু দূষণের পরিমাণ ও কতক্ষণ ব্যবহার করছেন তার ওপর। তবে ধরা যাক আপনি দিনে ৮ ঘন্টা ব্যবহার করেন রোজ। তাহলে একটি ফিল্টার সাধারণত ৮-৯ মাস চলে যাবে। এছাড়াও ফিল্টারের ব্র্যান্ডের ওপর নির্ভর করে। তবে ফিল্টার কেনার সময়ই জানতে পারবেন কতদিনে পাল্টাতে হবে। কতটা শব্দ হয় এয়ার পিউরিফায়ার চললে? এয়ার পিউরিফায়ারের শব্দ নির্ভর করে আপনার পিউরিফায়ারের ফ্যানের গতির ওপর। যদি ফুল স্পিডে ফ্যান চলে তো ভাল শব্দ হয়। তবে এই শব্দ অতটাও বিরক্তিকর নয়। কী কী বিষয় মাথায় রাখবেন কেনার সময়? এয়ার পিউরিফায়ারগুলি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অ্যাপ ব্যবহার করতে পারেন। অনেক এয়ার পিউরিফার আপনাকে সেই সুবিধা দেয়। তবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এয়ার পিউরিফায়ারের সিএডিআর, নয়েজ লেভেল, ফ্যানের গতি, টাইমার কার্যকারিতার মতো বিষয়গুলি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```