Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর নাম ঘোষণা, কে এই মার্গারেট! জানুন ৬ তথ্য

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলেই উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) বিরোধী শিবিরের প্রার্থীর নাম ঘোষণা করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এদিন দেশের বিরোধী দলগুলির মধ্যে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয় বিরোধী শিবিরে প্রার্থ

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর নাম ঘোষণা, কে এই মার্গারেট! জানুন ৬ তথ্য

শেষ আপডেট: 17 July 2022 17:13

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলেই উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) বিরোধী শিবিরের প্রার্থীর নাম ঘোষণা করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এদিন দেশের বিরোধী দলগুলির মধ্যে বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয় বিরোধী শিবিরে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী মার্গারেট আলভা (Margaret Alva)। শনিবার সন্ধেবেলা চমক দিয়েছিল দেশের শাসক দল বিজেপি। বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রার্থী ঘোষণা করে বিরোধীরা। এদিনের বৈঠকে দেশের ১৭টি দল অংশ নেয়। সেই বৈঠকেই চূড়ান্ত হয় মার্গারেট আলভার নাম।

জেনে নেওয়া যাক তাঁর (Margaret Alva) সম্পর্কে কিছু তথ্য---

মার্গারেট আলভা কর্নাটকের ম্যাঙ্গালোরে ১৯৪২ সালে ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। স্কুলজীবন থেকেই সক্রিয়ভাবে বিভিন্ন বিতর্ক সভায় অংশ নিতেন। স্কুল পেরিয়ে কলেজে এসেও অব্যাহত ছিল সেই ধারা। বিভিন্ন ছাত্র আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

রাজনীতিতে আসার আগে তিনিও ওকালতি করতেন। আইন নিয়েই পড়াশুনা করেন তিনি।

১৯৭৪ সালে প্রথম বার কংগ্রেসের পক্ষে রাজ্যসভার সাংসদ হন তিনি। তারপর ১৯৮০, ১৯৮৬ ও ১৯৯২ সালেও কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে পাঁচ বার সাংসদ হয়েছেন তিনি। এমনকি সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রকও। কখনও সংসদীয় মন্ত্রী, কখনও যুবকল্যাণ মন্ত্রক, কখনও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হয়েছেন।

১৯৯৯ সালে প্রথম লোকসভা নির্বাচনে অংশ নেন তিনি। কর্ণাটকের উত্তরা করনাড থেকে জিতে সাংসদ হন মার্গারেট।

তিনি চার রাজ্যের রাজ্যপাল ছিলেন। গোয়া, গুজরাত, রাজস্থান ও উত্তরাখণ্ডের রাজ্যপাল ছিলেন তিনি।

দিল্লিতে এসপি, ডিএমকে, জেএমএম, শিবসেনা, সিপিএম, সিপিআই, এনসিপি-সহ ১৭টি রাজনৈতিক দলের বৈঠেকের পর মার্গারেট আলভাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন শরদ পাওয়ার। যদিও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল ও আম আদমি দলের কোন প্রতিনিধি।

বিরোধী শিবিরে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা, জানালেন শরদ পাওয়ার


```