Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বোসের আচরণে ক্ষুব্ধ বিজেপি বিধায়কদের একাংশ, বিলে সই করেননি রাজ্যপাল, মিলবে না বর্ধিত ভাতা

বোসের আচরণে ক্ষুব্ধ বিজেপি বিধায়কদের একাংশ, বিলে সই করেননি রাজ্যপাল, মিলবে না বর্ধিত ভাতা

শেষ আপডেট: 16 October 2023 20:56

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য রাজ্যপালের সংঘাতের আবহে ফের আটকে গেল মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির বিল। গত ৭ সেপ্টেম্বর মন্ত্রী, বিধায়কদের মাসিক বেতন গড়ে ৪০ হাজা্র টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একান্ত আলাপচারিতায় শাসকদলের পাশাপাশি বিরোধী দলের বিধায়কদের একাংশও মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন।

পুজোর আগেই সেই সিদ্ধান্তে সিলমোহর দিতে সোমবার তড়িঘড়ি একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভায়। তবে রাজ্যপাল সই না করায় ফের আটকে গেল আরও একটা বিল।

বিধানসভা সূত্রের খবর, পুজোর মুখে এভাবে বেতন বৃদ্ধির আশা থমকে যাওয়ায় মন ভাল নেই অনেক মন্ত্রী, বিধায়কের। সেই তালিকায় রয়েছেন বিজেপি বিধায়কদের একাংশ। প্রকাশ্যে এবিষয়ে টুঁ শব্দটি না করলেওএকান্ত আলপচারিতায় রাজ্যপালের এমন ভূমিকার নিন্দায় করছেন তাঁরা।

বাঁকুড়ার এক বিজেপি বিধায়কের কথায়, “দিল্লির মতো ছোট রাজ্যে একেকজন বিধায়ক বেতন বাবদ মাসে পান ২ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়াও ভ্রমণবাবদ সরকার বছরে তাঁদের জন্য বরাদ্দ করেছে ৩ লক্ষ টাকা। উত্তরপ্রদেশে বিধায়কেরা মাসে পান ১ লক্ষ ৮৭ হা়জার টাকা। সেখানে আমাদের রাজ্যে বিধায়কদের বেতন মাত্র ৮১ হাজার টাকা। ৪০ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় সেই বৈষম্য অনেকখানি ঘুচল বলেই মনে করছিলাম। কিন্তু কোথায় কি!”

দক্ষিণবঙ্গের আর এক বিজেপি বিধায়কের কথায়, “মুখ্যমন্ত্রী সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন। সব বিষয়ে বিরোধিতার জন্য বিরোধিতা করা ঠিক নয়।”

এতদিন পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ছিল ভাতা সহ ১ লাখ ১০ হাজার। একইভাবে রাষ্ট্র মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। বিধায়কদের মোট বেতন ভাতা সহ ছিল ৮১ হাজার টাকা। এক ধাক্কায় সকলের বেতন ৪০ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

বিধানসভা সূত্রের খবর, সরকার চেয়েছিল, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিল সোমবারই পাশ করিয়ে নিতে। যেহেতু এটি আর্থিক বিল, তাই তা বিধানসভায় পেশ করার আগে প্রয়োজন হয় রাজ্যপালের অনুমতির। সূত্রের খবর, অনুমোদনের জন্য দিন তিনেক আগেই এই বিল রাজভবনে পাঠানো হয়। রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সেই বিলে সই করেননি আনন্দ বোস।


```