দ্য ওয়াল ব্যুরো : একইদিনে দু'বার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করল পাকিস্তানের সেনা। শনিবার সকালে তারা পুঞ্চের শাহপুর, কিরনি ও দেগওয়ার সেক্টরে গুলি চালায়। এদিন সন্ধ্যায় তারা কুপওয়ারা সেক্টরে গোলাবর্ষণ করতে থাকে। তাতে ভারতের এক সৈনিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দু'জন।
সেনা সূত্রে জানানো হয়েছে, ভারতীয় সেনাও গুলি চালিয়ে পাকিস্তানের গোলাবর্ষণের জবাব দিয়েছে। আহত দুই সৈনিককে শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।