বরফে পিছলে গেল পা! কাশ্মীরে খাদে পড়ে মৃত ২৯ বছরের তরতাজা জওয়ান
দ্য ওয়াল ব্যুরো: কর্তব্যরত অবস্থায় খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ২৯ বছরের এক সেনার। সোমবার কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকার এই ঘটনায় মৃতের নাম নায়েক পীরা রাম। সেনা সূত্রের খবর, রাজস্থানের বাসিন্দা তিনি।
কাশ্মীর জুড়ে বরফ পড়তে শু
শেষ আপডেট: 25 November 2019 09:05
দ্য ওয়াল ব্যুরো: কর্তব্যরত অবস্থায় খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ২৯ বছরের এক সেনার। সোমবার কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকার এই ঘটনায় মৃতের নাম নায়েক পীরা রাম। সেনা সূত্রের খবর, রাজস্থানের বাসিন্দা তিনি।

কাশ্মীর জুড়ে বরফ পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। রবিবার রাতে আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল। তার মধ্যেই কেরান সেক্টরে টহল দিচ্ছিলেন সেনারা। হঠাৎই বরফে পা পিছলে যায় ওই সেনা যুবকের। খাদে পড়ে যান তিনি। খবর পেয়ে উদ্ধার করা হলে, প্রাণ ছিল না দেহে।
বিস্তারিত আসছে...