দ্য ওয়াল ব্যুরো : ব্রাহমোস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তথ্য গোপনে বিদেশে পাচার করার জন্য মাসখানেক আগেই ধরা পড়েছেন এক ইঞ্জিনিয়ার। গুপ্তচরবৃত্তির অভিযোগে বুধবার মিরাট থেকে ধরা পড়ল আর এক সৈনিক। সে সেনাবাহিনীর ওয়েস্টার্ন কম্যান্ড সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিত।
ধৃত সৈনিকের বাড়ি উত্তরাখণ্ডে। নাম কাঞ্চন সিং। ১০ বছর সেনাবাহিনীতে চাকরি করছে। তিন মাস ধরে তার ওপরে নজর রাখা হচ্ছিল। ব্রাহমোস নিয়ে তথ্য পাচারে ধৃত ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালের কার্যকলাপ নিয়ে তদন্ত করার সময়ই সেনাবাহিনীর গুপ্তচররা কাঞ্চন সিংয়ের কথা জানতে পারেন।
সেনা গোয়েন্দারা এদিন সকালে উত্তরপ্রদেশ পুলিশকে কাঞ্চনের গ্রেফতার হওয়ার খবর দেন ।