Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সূর্যে জোড়া বিস্ফোরণ, পৃথিবীতে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে আগুনে রশ্মি, নষ্ট হতে পারে রেডিও সিগন্যাল

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক বিস্ফোরণ হচ্ছে সূর্যে (Twin blasts from Sun hit Earth)। সেই আঁচ ছড়িয়ে পড়ছে সৌরজগতেও। সূর্যের বিস্ফোরণের ধাক্কা পৃথিবীতে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সূর্য থেকে ঝাঁকে ঝাঁকে আগুনে রশ্মি (করানোল মাস ইজে

সূর্যে জোড়া বিস্ফোরণ, পৃথিবীতে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে আগুনে রশ্মি, নষ্ট হতে পারে রেডিও সিগন্যাল

শেষ আপডেট: 10 May 2023 12:09

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক বিস্ফোরণ হচ্ছে সূর্যে (Twin blasts from Sun hit Earth)। সেই আঁচ ছড়িয়ে পড়ছে সৌরজগতেও। সূর্যের বিস্ফোরণের ধাক্কা পৃথিবীতে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সূর্য থেকে ঝাঁকে ঝাঁকে আগুনে রশ্মি (করানোল মাস ইজেকশন) ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই সৌররশ্মির ধাক্কা তীব্র হলে পৃথিবীর রেডিও সিগন্যাল তছনছ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা (Solar storm alert)।

গত ৭ মে সূর্যে জোড়া বিস্ফোরণ হয়। তারপরেই তেতে উঠেছে সূর্যের করোনা। সৌরবায়ু, সৌররশ্মির স্রোত ছড়িয়ে পড়ছে মহাকাশে। বিজ্ঞানীরা বলছেন সুনামির সময় যেমন সমুদ্রের জল পাহাড়ের মতো উঁচু হয়ে আছড়ে পড়ে লাগোয়া এলাকায়, জলের তোড়ে ভাসিয়ে নিয়ে যায় উপকূলবর্তী এলাকাগুলিকে, তেমনই এই ভয়ঙ্কর বিস্ফোরণে আলোড়িত হচ্ছে সূর্যের পরিমণ্ডল।

বিজ্ঞানীরা বলছেন, সূর্যে বিস্ফোরণ হলে যে আগুনে রশ্মিরা ছিটকে বেরোয় তারা ঘণ্টায় কয়েক লক্ষ মাইল বেগে ছুটে যেতে পারে। তাতে থাকতে পারে কয়েকশো কোটি টন পদার্থ। ফলে বিজ্ঞানীরা মনে করছেন, ওই ভয়ঙ্কর বিস্ফোরণের পর সূর্যের শরীর থেকে বেরিয়ে এসেছে সোলার ফ্লেয়ার বা সৌর ফুলকি।

সূর্যে পরপর ওই দু’টি প্রলয়ঙ্কর বিস্ফোরণের পর যে বিশাল বিশাল গোলা বা ফুলকিগুলি বেরিয়ে এসেছে, তা ইতিমধ্যেই থরথর করে কাঁপিয়ে দিয়েছে মহাকাশের রেডিও তরঙ্গকে। পৃথিবীতে আছড়ে পড়লে চরম ক্ষতি হতে পারে বলেই মনে করা হচ্ছে। উত্তর আমেরিকা (North America) ও প্রশান্ত মহাসাগরীয় (Pacific Ocean) অঞ্চলের রেডিও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি তছনছ হয়ে যাবে।

‘মোখা’ ধেয়ে আসছে উপকূলের দিকে! জেলায় জেলায় প্রভাব কেমন, জানাল হাওয়া অফিস


```