Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বৃহস্পতিবার হবে হাইব্রিড সূর্যগ্রহণ, ১০০ বছরে এক বার দেখা যায় এই বিরল মহাজাগতিক দৃশ্য

দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম সূর্যগ্রহণ। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার (Thursday) পূর্ণগ্রাস সূর্যগ্রহণে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবী। নাসা জানিয়েছে, বৃহস্পতিবারের সূর্যগ্রহণকে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ (solar eclipse)।

বৃহস্পতিবার হবে হাইব্রিড সূর্যগ্রহণ, ১০০ বছরে এক বার দেখা যায় এই বিরল মহাজাগতিক দৃশ্য

শেষ আপডেট: 17 April 2023 14:44

দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম সূর্যগ্রহণ। আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার (Thursday) পূর্ণগ্রাস সূর্যগ্রহণে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবী। নাসা জানিয়েছে, বৃহস্পতিবারের সূর্যগ্রহণকে বলা হচ্ছে হাইব্রিড সূর্যগ্রহণ (solar eclipse)। ১০০ বছরে একবার দেখা যায় এই বিরল দৃশ্য। তাই এই বিরল ঘটনা নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

নাসা সূত্রে খবর, আগামী ২০ এপ্রিল ভারতীয় সময় ভোর ৩টে ৩৪ মিনিট থেকে সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ।

এই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ কেন!

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই হাইব্রিড সূর্যগ্রহণে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হয়। ফলে সূর্যকে পুরো আড়াল করতে পারেনা। তারফলে চারদিক দিয়ে সূর্যের ছটা বেরিয়ে আসে। তখন সূর্যকে দেখতে অনেকটা সোনার আংটির মত দেখায়।

কোথা থেকে এই বিরল দৃশ্য দেখা যাবে?

নাসা জানিয়েছে, ভারত থেকে এই বিরল দৃশ্য দেখার কোনও আশা নেই। কারণ হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে শুধু মাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে। এছাড়া ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে মোট চারটি গ্রহণ হবে। দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রর্যহণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রহণগুলো দেখা যাবে। বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবরে।

গরমে ঝলসে যাচ্ছে চা গাছের কচি পাতা, চ্যালেঞ্জের মুখে উত্তরবঙ্গের চাষিরা


```