Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমি এই দেশে সন্তানকে আনতে চাই না, মা হতে চাই না: বিস্ফোরক সোহিনী

সোমবার কলকাতা মেডিকেল কলেজে গণ কনভেনশনে যেন এক অন্য সোহিনীকে দেখল কলকাতা। 

আমি এই দেশে সন্তানকে আনতে চাই না, মা হতে চাই না: বিস্ফোরক সোহিনী

সোহিনী সরকার - শোভন গাঙ্গুলী

শেষ আপডেট: 26 August 2024 18:49

দ্য ওয়াল ব্যুরো: সোহিনী সরকার অভিনয়টা ভালই করেন। তবে তাৎক্ষণিক বক্তৃতায় সোহিনী এত সহজ করে তাঁর মনের কথা বলতে পারেন কে জানত! তাঁর প্রতিবাদী সত্ত্বার খোঁজও হয়ত অনেকের কাছেই ছিল না। সোমবার কলকাতা মেডিকেল কলেজে গণ কনভেনশনে যেন এক অন্য সোহিনীকে দেখল কলকাতা। 

সদ্য বিয়ে করেছেন সোহিনী। জনপ্রিয় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরে সোশাল মিডিয়ায় নানারকম আলোচনাও চলছিল। এদিন সোহিনী বলেন, “আমার সবে বিয়ে হয়েছে। আমার স্বামীকে আমি বলেছি, আমি এই দেশে মা হতে পারব না। কোন দেশে মা হব? সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব? এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে আমি আমার সন্তানকে রেখে দিয়ে যেতে পারব না”। 

পর্যবেক্ষকদের অনেকের মতে, সোহিনী সরকারের কথা ভাববার মতই বিষয়। মা সব সময়েই চায় তাঁর সন্তান সুষ্ঠু পরিবেশে বেড়ে উঠুক। সমাজে অস্থিরতা,অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার পরিবেশ বা তা নিয়ে ধারণা কত গভীর হলে একজন মহিলার মনে এমন চিন্তা আসতে পারে, সেও ভেবে দেখবার বিষয় বইকি। 

আরজি কর হাসপাতাল চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোমবার মেডিকেল কলেজে গণ কনভেনশন চলছিল। সেই সভায় এদিন উপস্থিত ছিলেন জীতু কমল, সোহিনী সরকাররা। 

এদিন সোহিনী তাঁর বক্তৃতায় বলেন, সরকারি হাসপাতালে তাঁর কাজের জায়গায় একজন চিকিৎসকের ধর্ষণ ও খুন হয়েছেন। তার পর শাসক দলের প্রথম সারির কয়েক জন নেতা যে কথা বলছেন তা বিষ্ময়কর। তাঁরা বলছেন, ওমুক রাজ্যে এই হয়েছে, তমুক রাজ্যে ওটা হয়েছে। অর্থাৎ তাঁরা হোয়াটাবাউটারিতে ব্যস্ত। আসল কথা কেউ বলছে না। 

আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের তদন্ত করতে হঠাৎ এসআইটি (স্পেশাল ইনভেস্টিগেটিং টিম) গঠনের বিষয়টি নিয়েও সমালোচনা করেছে সোহিনী। তিনি বলেন, এমন একটা ঘটনা না ঘটলে তো তদন্তের কথা কেউ বলছিলই না। এতদিন কেন এটা মাথায় আসেনি। এখন এই ঘটনার পর কত নতুন শব্দ শিখছি। এই এসআইটি-র কথা আগে তো শুনিনি।


```