Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সোহম কি আরও বিপাকে? নিউটাউনের রেস্তোরাঁয় হামলার ঘটনায় পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

রেস্তোরাঁ মালিক অভিযোগ করেছিলেন, কোনও কথা না শুনেই সোহম তাঁকে প্রথমে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। মারধরও করা হয়। এমনকী কলার চেপে ধরে রেস্তোরাঁ তুলে দেওয়ার হুঁশিয়াারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

সোহম কি আরও বিপাকে? নিউটাউনের রেস্তোরাঁয় হামলার ঘটনায় পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট ও সোহম চক্রবর্তী।

শেষ আপডেট: 14 June 2024 13:23

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের তদন্ত রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

গত ৭ জুন নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা তথা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। রেস্তোরাঁ মালিকের অভিযোগ, সোহমকে বাঁচাতে পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। অন্যদিকে তাঁকে এবং তাঁর পরিবারকে সোহম ও তাঁর লোকজন ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন।

ওই মামলায় শুক্রবার পুলিশের তদন্ত রিপোর্ট তলবের পাশাপাশি  নিউটাউনের সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিকের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত এও জানিয়েছে, হামলার ঘটনায় উদ্ধার হওয়া সমস্ত তথ্য প্রমাণ যত্ন করে সংরক্ষণ করতে হবে। 

রেস্তোরাঁ মালিক অভিযোগ করেছিলেন, কোনও কথা না শুনেই সোহম তাঁকে প্রথমে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। মারধরও করা হয়। এমনকী কলার চেপে ধরে রেস্তোরাঁ তুলে দেওয়ার হুঁশিয়াারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভাইরাল হয় মারধরের সিসিটিভি ফুটেজও।

এরপর মারধরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোহম দাবি করেছিলেন, বচসা চলাকালীন হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। এতেই রেগে যান তিনি। যদিও পরে তিনি এই বিষয়ে ক্ষমাও চেয়ে নেন। তবে তাতে লাভ হয়নি। সোহমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন রেস্তোরাঁ মালিক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও আনা হয়।

হাইকোর্টে মামলা গড়িয়েছে জানতে পারার পরই আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার বারাসত আদালতে আবেদন করেছিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম। ২,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে আদালত সোহমের ওই আবেদন মঞ্জুরও করে।


```