.webp)
সোহম চক্রবর্তী
শেষ আপডেট: 14 June 2024 18:41
নিউটাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় চাপ বাড়ছে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক। এবার সোহমকে দেখা গেল বারাসত আদালতে ঢুকতে। আগাম জামিনের আর্জি জানাতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক!