Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বারাসত আদালতে গেলেন সোহম, গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চাইছেন

সোহম সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। 

বারাসত আদালতে গেলেন সোহম, গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চাইছেন

সোহম চক্রবর্তী

শেষ আপডেট: 13 June 2024 11:56

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় চাপ বাড়ছে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক। এবার সোহমকে দেখা গেল বারাসত আদালতে ঢুকতে। আগাম জামিনের আর্জি জানাতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক, এমনটাই সূত্রের খবর। যদিও সোহম সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। 

শুটিং করতে গিয়ে গত শুক্রবার সন্ধেয় নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেছিলেন, বচসা চলাকালীন হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। এতেই রেগে যান তিনি। যদিও পরে তিনি এই বিষয়ে ক্ষমাও চেয়ে নেন। তবে তাতে লাভ হয়নি। 

রেস্তোরাঁর মালিকের দাবি, তাঁকে এবং তাঁর পরিবারের লোককে হুমকি দেওয়া হচ্ছে। সোহমের লোকজনই ভয় দেখাচ্ছেন তাদের বলে অভিযোগ। এই ব্যাপারে পুলিশও কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেও সরব হয়েছেন রেস্তোরাঁর মালিকের আইনজীবী। অবশেষে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। এরই মধ্যে বারাসত আদালতে সোহম চক্রবর্তী আগাম জামিনের আর্জি জানিয়েছেন বলে জানা গেছে। তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন কিনা, সেটাই প্রশ্ন। তবে সোহম নিজে এই ইস্যুতে মন্তব্য করেছেন, পুরো বিষয়টি বিচারাধীন, তিনি এখনই এই নিয়ে কোনও কথা বলবেন না। 

এই ঘটনায় একাধিক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। রেস্তোরাঁ মালিক অভিযোগ করেছিলেন, কোনও কথা না শুনেই সোহম তাঁকে প্রথমে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। মারধরও করা হয়। এমনকী কলার চেপে ধরে রেস্তোরাঁ তুলে দেওয়ার হুঁশিয়াারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেব, রচনা বন্দ্যোপাধ্যায় কেউই সোহমের পাশে দাঁড়াননি। 


```