
শেষ আপডেট: 23 April 2023 16:36
দ্য ওয়াল ব্যুরো: কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা এই প্রজন্মের দম্পতিদের কাছে একরকম চ্যালেঞ্জ। অনেকেই এই ভারসাম্য ঠিকঠাক বজায় রাখতে না পেরে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়ে নেন। তবে, সম্পর্ক ভাঙার আগে কাজকে সরিয়ে আরও একবার বিবাহিত জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। এমনই এক ইঞ্জিনিয়ার দম্পতিকে (Software engineer couple) বললেন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের (Supreme court bench) আইনজীবীরা।
বিচারপতি কে এম জোসেফ এবং বি ভি নাগরত্নের বেঞ্চে শুনানি হচ্ছিল এক ইঞ্জিনিয়ার দম্পতির বিচ্ছেদের মামলার। সেখানেই দুই বিচারপতি বলেন বিয়ের জন্য তাঁদের দুজনের কাছে সময় কোথায়? দুজনেই বেঙ্গালুরুর বেসরকারি সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ার হওয়ায় একজন দিনে অফিস যান এবং অন্যজন রাতে কাজ করেন।
এরপর ওই দম্পতিকে তিরস্কারের সুরে বিচারপতিরা বলেন যে আপনারা বিয়ের জন্য অনুতপ্ত অথচ বিচ্ছেদের জন্য অনুতপ্ত নন! পাশাপাশি, বেঙ্গালুরুতে দম্পতিদের সহজে বিচ্ছেদ হয় না এমন কথাও শোনা যায় ওই দুই বিচারপতির মুখে।
ওই দুই দম্পতিকে পরস্পরের জন্য আরও কিছুটা সময় ব্যয় করতে নির্দেশ দেওয়া হয়েছে শুনানির পর। প্রসঙ্গত, একান্তই যদি বিচ্ছেদ হয় ওই দম্পতির সেক্ষেত্রে ১২ লক্ষ ৫১ হাজার টাকা খোরপোশ বাবদ দিতে হবে স্বামীর পক্ষ থেকে তাঁর স্ত্রীকে।
সমকামী বিবাহের বিপক্ষে এবার সুর চড়াল আইনজীবী সংগঠনও, কী যুক্তি তাদের