Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Sri Lanka: অগ্নিগর্ভ পরিস্থিতি! জারি কার্ফু, শ্রীলঙ্কায় বন্ধ করা হল সোশ্যাল মিডিয়া

দ্য ওয়াল ব্যুরো: চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে দিশেহারা শ্রীলঙ্কার (Sri Lanka) জনগণ। প্রতিবাদ-বিক্ষোভের আগুনের লেলিহান শিখা জ্বলছে ভারতের এই প্রতিবেশী দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এবার বন্ধ হল সো

Sri Lanka: অগ্নিগর্ভ পরিস্থিতি! জারি কার্ফু, শ্রীলঙ্কায় বন্ধ করা হল সোশ্যাল মিডিয়া

শেষ আপডেট: 3 April 2022 03:32

দ্য ওয়াল ব্যুরো: চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে দিশেহারা শ্রীলঙ্কার (Sri Lanka) জনগণ। প্রতিবাদ-বিক্ষোভের আগুনের লেলিহান শিখা জ্বলছে ভারতের এই প্রতিবেশী দেশটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এবার বন্ধ হল সোশ্যাল মিডিয়া (social Media)।

যেভাবে প্রতি মুহূর্তে প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়ছে তাতে আতঙ্কিত শ্রীলঙ্কার সরকার। এবার সেই ঝড় রোধে বন্ধ করা সোশ্যাল মিডিয়া। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবের মত সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল গোতাবায়া রাজাপক্ষের সরকার।

পাশাপাশি জারি আছে ৩৬ ঘন্টার কারফিউ। দেশের অবস্থা এখন তথৈবচ অবস্থা। পাম্পে নেই একফ ডিজেল। ২২ মিলিয়ন মানুষ ডুবে আছেন অন্ধকারে। পাওয়ার কাট! রাস্তার আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তার ওপর ব্যাপক খাদ্য সঙ্কট। ওষুধেরও দেখা নেই। অচল হয়ে পড়ছে দেশের স্বাস্থ্য পরিষেবা।

উপায় না দেখে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মানুষ। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হয়। সরকারের বিরোধিতায় পথে নামেন সাধারণ মানুষ। তুমুল আশান্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা। জারি করা হয় জরুরি অবস্থা।

উল্লেখ্য, শ্রীলঙ্কার সরকার দেশে কাগজের সঙ্কটের জন্য পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, সব ক্ষেত্রেই দেখা দিয়েছে প্রবল সঙ্কট। যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সরকারও নিরুপায়। দেনার দায়ে ডুবে গেছে রাজাপক্ষের সরকার।

গদি বাঁচানোর লড়াই! দেশবাসীকে পথে নামার আহ্বান পাক প্রধানমন্ত্রীর


```