Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চবর্ণের মেয়েকে বিয়ে! গান্ধী-মোদীর রাজ্যে উচ্ছেদের হুমকি ১৭ দলিত পরিবারকে

দ্য ওয়াল ব্যুরো: অস্পৃশ্যতার বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন জাতির পিতা মহাত্মা গান্ধী। 'সবকা সাথ' স্লোগান দিয়ে সমাজের সব অংশকে কাছে টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদেরই রাজ্য গুজরাতে অস্পৃশ্যতার (Social Boycott) শিকার

উচ্চবর্ণের মেয়েকে বিয়ে! গান্ধী-মোদীর রাজ্যে উচ্ছেদের হুমকি ১৭ দলিত পরিবারকে

শেষ আপডেট: 20 January 2023 10:15

দ্য ওয়াল ব্যুরো: অস্পৃশ্যতার বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন জাতির পিতা মহাত্মা গান্ধী। 'সবকা সাথ' স্লোগান দিয়ে সমাজের সব অংশকে কাছে টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদেরই রাজ্য গুজরাতে অস্পৃশ্যতার (Social Boycott) শিকার ১৭টি পরিবার (17 Dalit families)। নাপিত সম্প্রদায়ের ওই ১৭ পরিবারের বাস গুজরাতের রাজধানী গান্ধীনগরের ভিলোরা ব্লকের ভূতাবাদ গ্রামে।

গ্রামের উচ্চবর্ণের লোকেরা হুকুম জারি করেছে, ওই ১৭ পরিবারকে এলাকা ছেড়ে যেতে হবে। ইতিমধ্যে পরিবারগুলির ধোপা-নাপিত বন্ধ করে দেওয়া হয়েছে। কেটে দেওয়া হয়েছে জল, বিদ্যুতের লাইন। গ্রামের এক মুদি দোকানি বলেছেন, তাঁকে গ্রাম কমিটি বলেছে, ওই ১৭ পরিবারকে চাল ডাল তেল নুন বেচতে পারবেন না তিনি। তাঁকে নির্দেশ মানতে বাধ্য করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত মাসের মাঝামাঝি। গ্রামের এক তরুণ ও তরুণী বাড়ি থেকে পালায়। ছেলেটির পরিবার নাপিত সম্প্রদায়ভুক্ত। মেয়েটি ব্রাহ্মণ পরিবারের।

বিয়ের (intercaste marriage) খবর জানাজানি হতেই শুরু হয়েছে গ্রামের নিম্নবর্গের ওই পরিবারগুলিকে বয়কট, পদে পদে উচ্ছেদের হুমকি দেওয়া। তাদের বাড়িঘর লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে উচ্চবর্ণের লোকেরা। দিনরাত চলছে হুমকি বর্ষণ।

দিনকয়েক আগে ছেলেটি গান্ধীনগর থানার কাছে এসে পরিবারের লোকজনের হাতে ম্যারেজ সার্টিফিকেট তুলে দিয়ে জানায় তাদের বিয়ে বৈধ। মেয়েটির পরিবারকে সেকথা জানানো হয়।

কিন্তু রহস্য তৈরি হয়েছে ছেলেটিকে নিয়েও। তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। অন্যদিকে মেয়েটির পরিবার ও গ্রামের উচ্চবর্ণের লোকেরা একযোগে দাবি তুলেছে, বিয়ে ভেঙে দিয়ে মেয়েটিকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে।

গান্ধীনগরের জেলা শাসক নগেন্দ্র মিনা জানিয়েছেন, তিনি বিষয়টি বৃহস্পতিবার জেনেছেন। মহকুমা শাসককে বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে। ভীতসন্ত্রস্ত পরিবারগুলি জানিয়েছে, তারা প্রথমেই থানা পুলিশ করতে চায়নি। তাই আগে প্রশাসনের কাছে না গিয়ে বোঝাপড়া করতে চেয়েছিল। কিন্তু উচ্চবর্ণের লোকেরা তাদের আর্জি কানে তুলছে না।

যুবকের চোখে লঙ্কাগুঁড়ো দিয়ে ৮ লাখ টাকা লুঠ! ডলার ভাঙানোর নাম করে ডাকা হয়েছিল তাঁকে


```