Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুগন্ধায় প্রৌঢ়া খুনের তদন্তে ডাক পড়ল 'গ্লোরি'র, বহু জটিল অপরাধের রহস্যভেদ করেছে

বহু জটিল খুনের মামলার রহস্যভেদ করেছে সে। পোলবার সুগন্ধার প্রৌঢ়া খুনের তদন্ত করতে আবারও ডাক পড়ল পূর্ব বর্ধমান পুলিশের স্নিফার ডগ  'গ্লোরি'র।  

সুগন্ধায় প্রৌঢ়া খুনের তদন্তে ডাক পড়ল 'গ্লোরি'র, বহু জটিল অপরাধের রহস্যভেদ করেছে

শেষ আপডেট: 13 February 2024 16:43

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বহু জটিল খুনের মামলার রহস্যভেদ করেছে সে। পোলবার সুগন্ধার প্রৌঢ়া খুনের তদন্ত করতে আবারও ডাক পড়ল পূর্ব বর্ধমান পুলিশের স্নিফার ডগ  'গ্লোরি'র।  

গত ৯ বছর ধরে বিভিন্ন জেলার পুলিশকে সাহায্য করে চলেছে 'গোয়েন্দা' কুকুর গ্লোরি। বহু খুনের মামলার রহস্য একাই ভেদ করেছে সে। মাত্র ৬ মাস বয়সে গ্লোরি পূর্ব বর্ধমান পুলিশের স্নিফার ডগ স্কোয়াডে যোগ দেয়। তুখোর ঘ্রাণশক্তি ও  বুদ্ধিমত্তার কারণে পুলিশমহলে বেশ সুনাম রয়েছে তার। 

তাই গ্লোরিকেই এই মামলার তদন্ত করতে আনা হয়েছিল। মঙ্গলবার দুপুরে পরিত্যক্ত ক্যামিকেল কারখানার শ্রমিক কোয়ার্টারে গ্লোরিকে নিয়ে আসা হলে অপরাধ সংঘটিত হওয়ার জায়গা পুলিশকে চিনিয়ে দেয় সে। সেই সূত্র ধরেই কোয়ার্টারের একটি ঘর থেকে রক্তের ছাপ মেলে। কারখানার তিন শ্রমিককে আটক করেছেন তদন্তকারীরা। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি পদ মর্যাদার অফিসার সহ পুলিশের টিম ঘটনাস্থলে গেছিল। পুলিশের অনুমান, ওই ঘরেই প্রৌঢ়াকে খুন করা হয়েছিল। 

সোমবার সুগন্ধার ওই পরিত্যক্ত কারখানার সামনে জঙ্গল থেকে জোৎস্না জানা নামে এক প্রৌঢ়ার গলা কাটা দেহ উদ্ধার হয়। মঙ্গলবার দোষীদের শাস্তি চেয়ে থানা ঘেরাও করে বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজহাট-মহানাদ রোড অবরোধ করে বিজেপি। থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে। 

বিক্ষোভকারীদের দাবি, প্রৌঢ়া খুনে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।


```