Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"দুটোর বেশি সন্তান!! ভোটাধিকার কেড়ে নিন": রামদেব

দ্য ওয়াল ব্যুরো: দেশের কথা না ভেবেই একের পর এক সন্তানের জন্ম দিচ্ছেন বিবাহিতরা। রাশ টানতে উপায় বললেন রামদেব বাবা।জানালেন, যে দম্পতির ২-এর বেশি সন্তান তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক।না হলে জনসংখ্যা এভাবেই লাফিয় লাফিয়ে বাড়বে। রবিবার হরিদ্ব

"দুটোর বেশি সন্তান!! ভোটাধিকার কেড়ে নিন": রামদেব

শেষ আপডেট: 4 November 2018 12:45

দ্য ওয়াল ব্যুরো: দেশের কথা না ভেবেই একের পর এক সন্তানের জন্ম দিচ্ছেন বিবাহিতরা। রাশ টানতে উপায় বললেন রামদেব বাবা।জানালেন, যে দম্পতির ২-এর বেশি সন্তান তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক।না হলে জনসংখ্যা এভাবেই লাফিয় লাফিয়ে বাড়বে। রবিবার হরিদ্বারের জ্ঞান কুম্ভের দ্বিতীয় দিনের সভায় রামদেব ছিলেন অকপট। মনের কথা খুলেই বললেন । জানালেন, তাঁর মত সন্ন্যাসীরই সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে। সন্ন্যাসীর ত্যাগ সাংসারিক মানুষের থেকে অনেক বেশি। তবে, সংসার যদি করতেই হয় তাহলে দেশের কথা ভেবেই করা উচিত। যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে একটু রাশ না টানলে বিপদ বাড়বে। সরকারেরই উচিত জন্মরোধের আইন চালু করা, যেখানে ২-এর বেশি সন্তান হলেই ভো়টাধিকার কেড়ে নেওয়ার নিয়ম জারি হবে। https://twitter.com/ANI/status/1058994699896270848   তবে ,রামদেবের "ভোটাধিকার কেড়ে নেওয়া"-র মন্তব্য ইতিমধ্যেই  সমালোচিত হচ্ছে। অনেকেই মনে করছেন, এই মন্তব্য করে স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিলেন রামদেব। আবার কেউ কেউ বলছেন, এই ধরণের সন্ন্যাসীই বিজেপির সর্বনাশ করবে। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন       

```