Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

গভীর রাতে কন্টেনারে করে পাচার করা হচ্ছিল কয়েক লক্ষ টাকা মূল্যের সাপের বিষ, গ্রেফতার-৪

আন্তর্জাতিক বাজারে বহুমূল্যের এই সাপের বিষ পাচার করা হচ্ছিল বলে খবর আসে বন দফতরের কাছে। 

গভীর রাতে কন্টেনারে করে পাচার করা হচ্ছিল কয়েক লক্ষ টাকা মূল্যের সাপের বিষ, গ্রেফতার-৪

শেষ আপডেট: 29 December 2023 09:22

দ্য ওয়াল ব্যুরো: গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আসানসোলের কুলটি থানা এলাকা থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের সাপের বিষ বাজেয়াপ্ত করল বন দফতর। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে বহুমূল্যের এই সাপের বিষ পাচার করা হচ্ছিল বলে খবর আসে বন দফতরের কাছে। তারই ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের হদিশ পান বনকর্মীরা। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি কন্টেনার ভর্তি সাপের বিষ। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে বন দফতরের কাছে খবর আসে কুলটি থানার সাকতোঁড়িয়া ফাঁড়ির চিনাকুড়ি এলাকা দিয়ে রাতের অন্ধকারে চারচাকা গাড়িতে করে সাপের বিষ পাচার করা হতে পারে। এরপরই পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন বন কর্তারা। নির্দিষ্ট স্থানে আগে থেকে পজিশন নিয়ে নেন তাঁরা।

রাত দেড়টা নাগাদ চারচাকার গাড়িটি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ ও বনকর্মীরা ঘিরে ধরেন। তল্লাশি শুরু হতেই সাপের বিষ পাওয়া যায় গাড়ি থেকে। হাতেনাতে গ্রেফতার করা হয় পাচারকারীদের। বাজেয়াপ্ত করা হয় কন্টেনারে থাকা সাপের বিষ।

আসানসোল বন দফতরের রেঞ্জ অফিসার সুজয় পতি জানান, কয়েক লক্ষ টাকা মূল্যের এই সাপের বিষ আন্তর্জাতিক বাজারে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ।


```