Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ইলেকট্রিক সাপ্লাইয়ের মই এনে কুয়ো থেকে উদ্ধার ৩ ফুটের চন্দ্রবোড়া, ফুলিয়ায় হইচই  

আর পাঁচটা দিনের মতোই বৃহস্পতিবার কাজে এসেছিলেন নির্মাণকর্মীরা। সন্ধ্যায় তাঁরা দেখেন বাড়ির কাজের জন্য তৈরি অস্থায়ী কুয়োর মধ্যে পড়ে রয়েছে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ। হইচই পড়ল ফুলিয়ার পরেশনাথপুরে।

ইলেকট্রিক সাপ্লাইয়ের মই এনে কুয়ো থেকে উদ্ধার ৩ ফুটের চন্দ্রবোড়া, ফুলিয়ায় হইচই   

শেষ আপডেট: 3 November 2023 14:31

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ফুলিয়ার পরেশনাথপুরে একটি নির্মীয়মাণ বাড়ির কাজ চলছিল। আর পাঁচটা দিনের মতোই বৃহস্পতিবার কাজে এসেছিলেন নির্মাণকর্মীরা। সন্ধ্যায় তাঁরা দেখেন বাড়ির কাজের জন্য তৈরি অস্থায়ী কুয়োর মধ্যে পড়ে রয়েছে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ।

বিষাক্ত সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন নির্মাণ কর্মীরা। তড়িঘড়ি বন দফতরে খবর দেন তাঁরা। বাহাদুরপুর পলাশগাছি বিট বন দফতরের কর্মীরা শুক্রবার সকালে ঘটনাস্থলে আসেন। কিন্তু কুয়োর গভীরতা বেশি থাকায় প্রথমে নামতেই পারেনি বন দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পরেও কুয়োতে নামতে না পেরে বিদ্যুৎ দফতরের দ্বারস্থ হন।

শেষপর্যন্ত ফুলিয়া ইলেকট্রিক সাপ্লাইয়ের মইয়ের সাহায্যে কুয়োয় নামেন বনকর্মীরা। অবশেষে দীর্ঘক্ষণের চেষ্টায় প্রায় তিন ফুট লম্বা চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করতে সমর্থ হন তাঁরা। বন দফতরের পক্ষ থেকে এদিন সুজিত মিস্ত্রি বলেন, “উদ্ধার হওয়া সাপটিকে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”


```