Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কফির বোতলের ঢাকনায় সিমকার্ড লুকিয়ে কম্বোডিয়ায় পাচার! অপরাধের নয়া ধরন দেখে স্তম্ভিত পুলিশ

পুলিশ সূত্রের খবর, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আধার কার্ড নম্বর-সহ ভুয়ো নথি হাতিয়ে সিমকার্ড তুলে সেগুলি অ্যাক্টিভ করে মোটা টাকার বিনিময়ে কম্বোডিয়ায় পাচার করতো।

কফির বোতলের ঢাকনায় সিমকার্ড লুকিয়ে কম্বোডিয়ায় পাচার! অপরাধের নয়া ধরন দেখে স্তম্ভিত পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 September 2024 20:19

দ্য ওয়াল ব্যুরো: পাচারের নয়া ধরন দেখে শিউড়ে উঠছেন পুলিশের কর্তারা! ফিল্টার কফির বোতলের ঢাকনায় সিমকার্ড লুকিয়ে পাচার করা হচ্ছিল কম্বোডিয়ায়!

রাজ্যের বিভিন্ন ব্যক্তির আধার কার্ড নম্বর-সহ ভুয়ো নথি হাতিয়ে তারই ভিত্তিতে অ্যাক্টিভ করা সিমগুলি পাচার করা হচ্ছিল। গোপন সূত্রের খবর পেয়ে সোমবার রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকার এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করে দক্ষিণ ২৪ পরগনার পঞ্চসায়ার এবং বিষ্ণুপুর এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতরা হল- বাবাই রায়, মানস দেশী, রাজু সরদার এবং বিধান চন্দ্র নস্কর। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত সীমগুলি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছে পুলিশ। এদিন ধৃতদের আদালতে তোলা হলে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।

পুলিশ সূত্রের খবর, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আধার কার্ড নম্বর-সহ ভুয়ো নথি হাতিয়ে সিমকার্ড তুলে সেগুলি অ্যাক্টিভ করে মোটা টাকার বিনিময়ে কম্বোডিয়ায় পাচার করতো। এজন্য ফিল্টার কফির বোতলের ঢাকনাকে ব্যবহার করে তার মধ্যে সীমকার্ডগুলিকে ভরে পাচার করতো।


```