Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মন্ত্রীদের সফরের আগেই প্রি পেড মোবাইলে ভয়েস কল ও এসএমএসের সুবিধা ফিরে পেল জম্মু, কাশ্মীরে

দ্য ওয়াল ব্যুরো : শনিবার থেকে সাতদিনের সফরে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রের ৩৬ জন মন্ত্রী। তার আগেই কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের প্রশাসন জানাল, সেখানে প্রি পেড মোবাইলে ভয়েস কল এসএমএসের সুবিধা ফিরিয়ে দেওয়া হচ্ছে। গত অগস্ট মাসে জম্মু-কাশ্ম

মন্ত্রীদের সফরের আগেই প্রি পেড মোবাইলে ভয়েস কল ও এসএমএসের সুবিধা ফিরে পেল জম্মু, কাশ্মীরে

শেষ আপডেট: 18 January 2020 09:33

দ্য ওয়াল ব্যুরো : শনিবার থেকে সাতদিনের সফরে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রের ৩৬ জন মন্ত্রী। তার আগেই কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের প্রশাসন জানাল, সেখানে প্রি পেড মোবাইলে ভয়েস কল এসএমএসের সুবিধা ফিরিয়ে দেওয়া হচ্ছে। গত অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করা হয়। তখনই মোবাইলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তা নিয়ে দেশে-বিদেশে সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। রাষ্ট্রপুঞ্জ ও আমেরিকা থেকে জম্মু-কাশ্মীরে কড়াকড়ির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। এদিন যে মন্ত্রীরা জম্মু-কাশ্মীরে যাচ্ছেন, তাঁদের মধ্যে আছেন স্মৃতি ইরানি, পীযূষ গয়াল, জিতেন্দ্র সিং, রবিশংকর প্রসাদ, কিরেন রিজিজু, হরদীপ পুরি, জি কিষেণ রেড্ডি, পুরুষোত্তম সিং রুপালা, মহেন্দ্রনাথ পাণ্ডে, জেনারেল ভি কে সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত এবং অনুরাগ ঠাকুর। সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, স্থানীয় রাজনীতিকদের আটকে রেখে ও ইন্টারনেট বন্ধ করে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছে মোদী সরকার। কংগ্রেস অভিযোগ করেছে, সরকার বিদেশিদের কাশ্মীরে যেতে দিচ্ছে, কিন্তু এদেশের নেতাদের বাধা দিয়েছে। বিজেপির মন্ত্রীদের সফরকে বিদ্রুপ করে প্রধান বিরোধী দল বলেছে, মন্ত্রীরা 'প্রপাগান্ডা মিশনে' যাচ্ছেন। বৃহস্পতিবার কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইট করেন, "অমিত শাহ বলছেন, কাশ্মীরে সব স্বাভাবিক আছে। তাই যদি হবে, তাহলে সেখানে প্রচার করার জন্য ৩৬ জনকে পাঠাচ্ছেন কেন? যাঁরা প্রচার করবেন না, এমন রাজনীতিকদের তো যেতে দিতে পারতেন। তাঁরা মানুষের সঙ্গে কথা বলে বুঝতেন, সেখানকার পরিস্থিতি কীরকম।"

```