Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাগ দিয়ে যায় চেনা! ছোটবেলার ও বড়বেলার রাগের ছবি পোস্ট করলেন স্মৃতি, বললেন, 'আমায় রাগিও না'

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ইদানীং ভীষণই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। টুইটার, ইনস্টাগ্রামে বিভিন্ন সময় রাজনীতি, দেশ-বিদেশের খবর, কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সারাক্ষণ কিছু না কিছু মত প্রকাশ করেই চলেছেন। তবে কখনও কখনও মজ

রাগ দিয়ে যায় চেনা! ছোটবেলার ও বড়বেলার রাগের ছবি পোস্ট করলেন স্মৃতি, বললেন, 'আমায় রাগিও না'

শেষ আপডেট: 2 December 2020 11:17

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ইদানীং ভীষণই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। টুইটার, ইনস্টাগ্রামে বিভিন্ন সময় রাজনীতি, দেশ-বিদেশের খবর, কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সারাক্ষণ কিছু না কিছু মত প্রকাশ করেই চলেছেন। তবে কখনও কখনও মজাদার ছবি, লেখা পোস্ট করেও আনন্দে রাখার চেষ্টা করেন তাঁর ফ্যান, ফলোয়ারদের। ২০২০ সাল আতঙ্কে কাটালেও কঠিন সময়ে পরোক্ষভাবে সকলকে মাথা ঠান্ডা রেখে আনন্দে থাকতে বলেছেন স্মৃতিজি। যেমন তিনি কোভিড পজিটিভ ধরা পড়ার পর মজা করেই লিখেছিলেন, "এত সবজি খাওয়ার পরও ভাইরাস এল কী ভাবে শরীরে! তার এত সাহস হয় কী করে!" আবার এও লিখেছিলেন, "ঠিক আছে। কোভিড হয়েছে, ভেঙে পড়ছি না। লড়াই চালাচ্ছি।" এমনভাবেই তিনি তাঁর মানসিক জোরের নিদর্শন দেখিয়ে দিয়েছেন। সম্প্রতি আরও এক মজাদার পোস্ট তিনি করেছেন। 'আমাকে রাগিও না' এমন ক্যাপশন লিখে দুটো ছবির কোলাজ বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন স্মৃতি ইরানি। রেগে গেলে নাকি ভয়ানক মূর্তি ধারণ করেন! তাই তাঁকে রাগাতে মানা করছেন। তবে রাগ করে এই পোস্ট করেননি কিন্তু। তিনি মজা করেই লিখেছেন বড় হয়ে গেলেও কারোরই মুখের এক্সপ্রেশন বদলায় না। ঠিকই তো! ছোটবেলায় রাগ করার পরে আর মন্ত্রিসভায় রেগে গেলে দু'জায়গাতেই তাঁকে একরকম দেখতে লাগছে! ছবি দেখেই মজা পেয়েছেন নেটিজেনরা। তাঁর মতো 'তখন, এখন'-এর ছবির খেলায় অংশগ্রহণ করতে বলেছেন আরও অনেককে। একটা দীর্ঘ সময় হিন্দি সিরিয়ালের দর্শকদের মাতিয়ে রেখেছিলেন স্মৃতি ইরানি। একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল 'কিউ কি সাস ভি কাভি বহু থি'-র জনপ্রিয়তা তুঙ্গে ছিল শুধুমাত্র তুলসী ওরফে স্মৃতি ইরানির অভিনয়ের কারণে। ফলে অভিনয়টা যে ছোট থেকেই ভাল বোঝেন, এবং একই সঙ্গে দর্শকদের মনও যে তিনি বোঝেন সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে তাঁর পোস্ট থেকে।

```