Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়ের আনন্দে পরাজিত দাবদাহ! খালি পায়ে, ১৪ কিলোমিটার হেঁটে মন্দিরে গেলেন স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলের প্রধান মুখ যে কেন্দ্রে দাঁড়িয়েছিল, সেখানেই বিজেপির প্রার্থী ছিলেন তিনি। সদ্য লোকসভা নির্বাচনে জিতেও গিয়েছেন সেই কেন্দ্র থেকে। তিনি এই জয়ে ভারী খুশি। তাই এবার ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার পালা। তবে সেই আশীর্বাদের জন্

জয়ের আনন্দে পরাজিত দাবদাহ! খালি পায়ে, ১৪ কিলোমিটার হেঁটে মন্দিরে গেলেন স্মৃতি

শেষ আপডেট: 29 May 2019 00:13

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলের প্রধান মুখ যে কেন্দ্রে দাঁড়িয়েছিল, সেখানেই বিজেপির প্রার্থী ছিলেন তিনি। সদ্য লোকসভা নির্বাচনে জিতেও গিয়েছেন সেই কেন্দ্র থেকে। তিনি এই জয়ে ভারী খুশি। তাই এবার ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার পালা। তবে সেই আশীর্বাদের জন্য যে এই গরমে আর রোদে তিনি ১৪ কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে ফেলবেন, তা প্রায় কেউই ভাবতে পারেননি। কিন্তু সকলকে চমকে দিয়ে এমন কাণ্ডই করলেন স্মৃতি ইরানি। আমেঠির মতো কংগ্রেসের একচেটিয়া কেন্দ্র থেকে জিতেছেন স্মৃতি। তা-ও আবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিপরীতে দাঁড়িয়ে। ফলে স্বাভাবিক ভাবেই দলেও তাঁর নম্বর খানিক বেড়েছে। সেই খুশি সঙ্গে নিয়েই, ঈশ্বর দর্শনের জন্য প্রায় ছোটখাটো একটি পদযাত্রা করে ফেললেন স্মৃতি ইরানি। গরমের এমন উত্তাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এ দিন মুম্বইয়ে ১৪ কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে যান স্মৃতি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির এই পদযাত্রার সঙ্গী ছিলেন তাঁর বান্ধবী একতা কাপুরও। একটা সময়ে টেলিভিশন জগতে  সিরিয়ালের অভিনেত্রী হিসেবে স্মৃতি ইরানি যখন ছোট পর্দায় কাজ শুরু করেন, তখন একতা কাপুর পরিচালিত ‘ কিঁউকি সাস ভি কভি বহু থি ‘ সিরিয়ালই স্মৃতি ইরানিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। সেই থেকেই বন্ধুত্ব গভীর তাঁদের। মঙ্গলবার, সিদ্ধি বিনায়কের মন্দিরে গিয়ে নিজেদের গভীর বন্ধুত্বের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন একতা কাপুর। তিনিও লিখেছেন যে তাঁরা ১৪ কিলোমিটার পথ পেরিয়ে সেখানে গিয়েছেন। সেই সঙ্গে উল্লেখ করেছেন, এতটা হেঁটে এসেও তাঁদের মধ্যে কোনও ক্লান্তির ছাপ নেই। দেখুন সেই টুইট। https://twitter.com/ektaravikapoor/status/1133262303812472833 পদ্ম শিবিরে যে স্মৃতি ইরানি বিশেষ ভরসার জায়গা করে নিয়েছন, তা তখনই বোঝা গেছিল, যখন অমেঠি কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে বিজেপি। এর পরেই শুরু হয় জোরকদমে প্রচার। শেষমেশ এসেছে কাঙ্ক্ষিত জয়। তবে স্মৃতির এই জয়ের পরেই আকস্মিক ভাবে খুন হন তাঁর ভোটপ্রচারের অন্যতম এক সঙ্গী। তাঁর দেহ নিজের কাঁধে বয়ে নিয়ে যান স্মৃতি।

```