Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অক্সিজেন মাস্ক পড়ে বিড়িতে সুখ টান! মুখ পুড়ল রোগিণীর

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অক্সিজেন চলছিল। কিন্তু তার মধ্যেও বিড়ির নেশাকে বশে রাখতে পারেননি। তাই বেডের মধ্যেই অক্সিজেন মাস্ক পরে বিড়ি ধরিয়ে ফেলেছিলেন। কিন্তু সুখটান দিতে গিয়েই ঘটিয়ে ফেললেন বিপদ।  

অক্সিজেন মাস্ক পড়ে বিড়িতে সুখ টান! মুখ পুড়ল রোগিণীর

শেষ আপডেট: 23 January 2024 20:13

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অক্সিজেন চলছিল। কিন্তু তার মধ্যেও বিড়ির নেশাকে বশে রাখতে পারেননি। তাই বেডের মধ্যেই অক্সিজেন মাস্ক পরে বিড়ি ধরিয়ে ফেলেছিলেন। কিন্তু সুখটান দিতে গিয়েই ঘটিয়ে ফেললেন বিপদ। পুড়ে গেল মুখের  একাংশ। রাতদুপুরের এমন ঘটনা ঘটে গেল হাবড়ার স্টেট জেনারেল হাসপাতালে। জখম ওই মহিলাকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  

পাশের বেডে থাকা এক রোগীর আত্মীয় জানিয়েছেন, রবিবার ওই মহিলা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে সকলের অজান্তেই শাড়িতে লুকিয়ে রাখা বিড়ি ধরিয়ে ফেলে। এতেই বিপদ ঘটে যায়। অক্সিজেন মাস্ক পরা অবস্থায় বিড়িতে সুখটান দিতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলেন। নাইট ডিউটিতে থাকা নার্স দেখতে পেয়েই মহিলাকে কোনও রকমে বাঁচিয়ে দেন। নার্সের তৎপরতার জন্যই ওয়ার্ডের সমস্ত রোগী  বিপদের হাত থেকে রক্ষা পান। তা না হলে বড় অগ্নিকাণ্ড ঘটে যেতে পারত। 

ওই মহিলার ছেলে জানিয়েছেন, তাঁর মা বিড়ি নেশায় আসক্ত। শ্বাসকষ্টের মধ্যে বিড়ি ধরাতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলেছেন। শাড়িতে লুকিয়ে যে তাঁর মা বিড়ি এনেছিলেন সেবিষয়ে তাঁরা টের পাননি। 
 
এই ঘটনার পরেই হাসপাতালে রোগীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনায় অন্তর্বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।


```