Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Smart Meter: ফের স্মার্ট মিটার বিতর্ক, রাজ্য-কেন্দ্র দ্বৈরথ অব্যাহত

স্মার্ট মিটার (Smart Meter) লাগানোর বিষয়ে রাজ্য বনাম কেন্দ্রের ( State-Center) বিতর্ক নতুন মাত্রা পেল।

Smart Meter: ফের স্মার্ট মিটার বিতর্ক, রাজ্য-কেন্দ্র দ্বৈরথ অব্যাহত

ফাইল ছবি।

শেষ আপডেট: 27 June 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট মিটার (Smart Meter) লাগানোর বিষয়ে রাজ্য বনাম কেন্দ্রের ( State-Center) বিতর্ক নতুন মাত্রা পেল।

দীর্ঘদিন ধরে স্মার্ট মিটার লাগানো নিয়ে গ্রাহকদের অভিযোগ এবং রাজ্যের সিদ্ধান্তের ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে প্রক্রিয়াটি। কিন্তু কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টরের সাম্প্রতিক নির্দেশে এই প্রকল্পের গতি ফের বাড়তে চলেছে। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বিদ্যুৎমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সরকারি দফতরে অগস্টের মধ্যে এবং বাণিজ্যিক ক্ষেত্রে নভেম্বরের মধ্যে স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করতেই হবে।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতর সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গৃহস্থ বাড়িতে আপাতত স্মার্ট মিটার লাগানোর কোনো পরিকল্পনা নেই। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি দফতরে স্মার্ট মিটার লাগানোর কাজ চালু থাকবে। এর আগে রাজ্য সরকার সাধারণ মানুষের থেকে অতিরিক্ত বিলের অভিযোগ পেয়ে ১০ জুলাই থেকে গৃহস্থ বাড়িতে মিটার বসানোর কাজ স্থগিত রাখার ঘোষণা করেছিল।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদের মতো জেলায় ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার স্মার্ট মিটার বসানো হয়েছে। কিন্তু এই মিটারগুলির ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি রাজ্য। যার জেরে গ্রাহকদের মধ্যে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্মার্ট মিটার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছতা আনে এবং বিদ্যুৎ বিলের সঠিক হিসাব দিতে সাহায্য করে। এটি বকেয়া বিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি দাবি করেন।

রাজ্য ও কেন্দ্রের এই ভিন্ন অবস্থানের জেরে স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের ধোঁয়াশা এবং অসন্তোষ আরও বাড়তে পারে। বাংলার যে সব জায়গায় গেরস্থ বাড়িতে ইতিমধ্যে স্মার্ট মিটার বসানো হয়েছে সেখানকার গ্রাহকরা চাইছেন, এ ব্যাপারে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে রাজ্য সরকার  বিষয়টি আরও পরিষ্কার করে জানাক। 


```