Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

হাসপাতালে শাহজাহানকে দেখে বিক্ষোভ, 'চোর' স্লোগানের পাশাপাশি উঠল গুলি করার দাবিও

স্বাস্থ্য পরীক্ষায় নিজে যাওয়ার সময়ে পরিস্থিতি ঠিক ছিল। কিন্তু শাহজাহানকে বের করে আনার সময়ই উত্তেজনা ছড়ায়।

হাসপাতালে শাহজাহানকে দেখে বিক্ষোভ, 'চোর' স্লোগানের পাশাপাশি উঠল গুলি করার দাবিও

শেখ শাহজাহান

শেষ আপডেট: 5 April 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: তিনি সন্দেশখালির 'বেতাজ বাদশা'। তাকেই এবার গুলি করে মেরে ফেলার দাবি উঠল! একই সঙ্গে তোলা হল 'চোর চোর' স্লোগান। শুক্রবার শেখ শাহজাহানকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে গেছিল ইডি। সেখানেই স্বাস্থ্য পরীক্ষার করানো হয় তার। হাসপাতালে ভর্তি থাকার রোগীদের পরিজনরা তাকে দেখেই কার্যত রেগে যায়। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হাসপাতাল চত্বরে। 

স্বাস্থ্য পরীক্ষায় নিজে যাওয়ার সময়ে পরিস্থিতি ঠিক ছিল। কিন্তু শাহজাহানকে বের করে আনার সময়ই উত্তেজনা ছড়ায়। আসলে শেখ শাহজাহানের নিরাপত্তার জন্য একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। এই দৃশ্য দেখেই ফুঁসে ওঠেন বাকিরা। সঙ্গে সঙ্গে 'চোর চোর' স্লোগান তুলে শাহজাহান নিরাপত্তা কেড়ে নেওয়ার দাবি ওঠে। 

কেউ কেউ বলেন, তাকে নিরাপত্তা না দিয়ে সন্দেশখালিতে যে সমস্ত বুথ রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হোক। এখানেই শেষ নয়। হাসপাতাল চত্বরের ভিড়ের মধ্যে থেকে কেউ চিৎকার করে বলেন, তাকে গুলি করে মারা হোক, নাহলে তিহাড় জেলে পাঠিয়ে দেওয়া হোক। যদিও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি। ইডি আধিকারিক এবং বাহিনী তৎপর ছিলেন। 

তাৎপর্যপূর্ণভাবে এদিনই সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর মুখে বিজেপিকে নিয়ে মন্তব্য করেন সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত। তাঁর কথায়, যা অভিযোগ করা হচ্ছে সব মিথ্যে। সব বিজেপির দালালরা করাচ্ছে! দু'দিন আগে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করা শাহজাহান এদিন সোজাসুজি বিজেপিকে আক্রমণ করেন। যদিও কাদের তিনি দালাল বলেন, সেটা স্পষ্ট হয়নি।


```