Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঘুমন্ত কুকুরের গায়ে গরম পিচ, চলল রোডরোলারও!

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে ঘুমিয়ে ছিল কুকুরটি। সে সময়ে চলছিল রাস্তা পাকা করার কাজ। স্থানীয়দের অভিযোগ, কুকুরটির উপর দিয়েই ঢেলে দেওয়া হয় গরম পিচ! সে যন্ত্রণায় চিতকার করে উঠলেও কর্মীরা কাজ থামাননি বলে অভিযোগ। উল্টে রোড রোলার চালিয়ে দেওয়া হয়

ঘুমন্ত কুকুরের গায়ে গরম পিচ, চলল রোডরোলারও!

শেষ আপডেট: 13 June 2018 11:26

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে ঘুমিয়ে ছিল কুকুরটি। সে সময়ে চলছিল রাস্তা পাকা করার কাজ। স্থানীয়দের অভিযোগ, কুকুরটির উপর দিয়েই ঢেলে দেওয়া হয় গরম পিচ! সে যন্ত্রণায় চিতকার করে উঠলেও কর্মীরা কাজ থামাননি বলে অভিযোগ। উল্টে রোড রোলার চালিয়ে দেওয়া হয় তার উপর দিয়ে। মঙ্গলবার রাতে আগ্রার ফতেহাবাদের এই ঘটনায় নির্মাণ-কর্মীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও একটি সূত্রের খবর, রাতের অন্ধকারে কুকুরটিকে দেখতে পাননি কর্মীরা। কিন্তু কুকুরটি চিতকার করার পরেও কেন দেখা হল না, সে প্রশ্ন তুলেছেন অনেকেই। স্থানীয়রা জানিয়েছেন, ফতেহাবাদের ফুল সয়ৈদ মোড় থেকে সার্কিট হাউসের দিকে যাওয়া রাস্তায় পিচ ফেলা হচ্ছিল। রাস্তার ধারে একটি কুকুর ঘুমিয়েছিল। কিন্তু তাকে সরিয়ে দেওয়ার বদলে তার ওপরেই পিচ ঢেলে দেওয়া হয় এবং রোডরোলারও চালিয়ে দেওয়া হয়। রাস্তায় পিষে যায় কুকুরটি। আগ্রার এক পশুপ্রেমী সংগঠনের সদস্য গোবিন্দ পরাশর জানান, কুকুরটির পাগুলো প্রথমে পিষে যায়। প্রচণ্ড চিতকার করে মারা যায় সেটি। তিনি বলেন, “আমরা পরে ওর দেহটা রাস্তা থেকে চেঁছে তুলে সমাহিত করি। এর পর ওই রাস্তা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগও দায়ের করি আমরা।” ঘটনার পরেই বিভিন্ন সংগঠনের কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। ঘেরাও করেন নির্মাণ সংস্থার কর্মী ও গাড়িগুলি। থানার বাইরে বিক্ষোভও দেখান তাঁরা। সমালোচনায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। সরকারের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত নির্মাণ সংস্থাকে সতর্ক করা হয়েছে, জবাবদিহি চাওয়া হয়েছে। ঘটনাটিকে ‘নির্লজ্জ অমানবিকতা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দায় ফেটে পড়েছেন সকলেই। সংস্থার ম্যানেজার জানিয়েছেন, “অন্তর্তদন্ত চলছে। যে বা যারা অভিযুক্ত, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।”

```