Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাব-স্টেশনের জন্য ভিত খুঁড়তেই চোখ কপালে, মাথার খুলি-হাড়গোড় দেখে শোরগোল শান্তিপুরে

নতুন ভবন নির্মাণের জন্য ভিত খুড়তেই কপালে উঠল চোখ। একের পর এক বেরিয়ে আসছে মাথার খুলি ও হাড়গোড়। এই ঘটনা ঘিরে সোমবার সকালে তুমুল হইচই পড়ল নদিয়ার শান্তিপুরে।

সাব-স্টেশনের জন্য ভিত খুঁড়তেই চোখ কপালে, মাথার খুলি-হাড়গোড় দেখে শোরগোল শান্তিপুরে

শেষ আপডেট: 30 October 2023 12:53

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: নতুন ভবন নির্মাণের জন্য ভিত খুড়তেই কপালে উঠল চোখ। একের পর এক বেরিয়ে আসছে মাথার খুলি ও হাড়গোড়। এই ঘটনা ঘিরে সোমবার সকালে তুমুল হইচই পড়ল নদিয়ার শান্তিপুরে।

শান্তিপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের তোপখানাপারা চারমাথা মোড়। এখানে বহু আগে ব্যক্তি মালিকাধীন কিছু জমি রাজ্য সরকার কিনেছিল সাব স্টেশন করার জন্য। তারই খননকাজ কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। ভিতের জন্য মাটি খোঁড়াখুড়ির সময় বিপত্তি। মানুষের মাথার খুলির কয়েকটি অংশ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায়। এরপরেই রাজমিস্ত্রিরা লক্ষ্য করেন মৃতদেহের হাত এবং পায়ের বেশ কিছু বড় বড় হাড়।

খবর ছড়াতেই হইচই পড়ে যায়। এলাকার মানুষ ভিড় জমান ওই এলাকায়। পার্শ্ববর্তী কে সি দাস রোডের বাসিন্দা টুটুল শেখ জানান, এই এলাকায় প্রতিদিনই কাজের শেষে সন্ধ্যার সময় চা খেতে আসেন তিনি। এদিন এসে দেখেন ভয়াবহ পরিবেশ। মাটি খুঁড়তেই যে এমন কাণ্ড হবে ভাবতেই পারেননি।

স্থানীয় কাউন্সিলর নরেশলাল সরকার বলেন, “রাজকোট পাড়া এবং তোপখানা পাড়া বরাবরই মুসলিম অধ্যুষিত এলাকা। কথিত আছে, সম্রাট ঔরঙ্গজেব খান সেনাদের বসতি স্থাপন করেছিলেন ওখানে। সেই হিসেবে আজও এখানে বহু পরিবারের পদবী খান। তখন বাড়িতে বাড়িতেই কবরের ব্যবস্থা ছিল। তাই হয়তো খননের ফলে খুলি ও হাড় উঠে আসছে।” এলাকায় পৌঁছে সবাইকে আশ্বস্ত করেছেন তিনি। মসজিদ কমিটির সম্পাদক বাবু শেখ বলেন, “সরকারি  কাজে যাতে কোনওরকম বাধা না হয় সে ব্যাপারে তাঁরা সবরকম সহযোগিতা করবেন।”


```