Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধান খেতে ছড়িয়ে রয়েছে নর কঙ্কালের টুকরো! নন্দীগ্রামে শোরগোল

ধান খেতে ছড়িয়ে রয়েছে নর কঙ্কালের টুকরো! এই ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়েছে নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে। 

 ধান খেতে ছড়িয়ে রয়েছে নর কঙ্কালের টুকরো! নন্দীগ্রামে শোরগোল

শেষ আপডেট: 24 November 2023 22:04

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ধান খেতে ছড়িয়ে রয়েছে নর কঙ্কালের টুকরো! এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে। 

আমন ধানে ভরে গেছে মাঠ। গ্রামের মানুষ সকালে জমিতে ধান কাটতে গিয়েছিলেন। সেই সময় মাঠের মধ্যে একটি চাদর পড়ে থাকতে দেখেন তাঁরা। চাদরটি কার, তাই নিয়ে চর্চা শুরু হয়। খোঁজ চলতে থাকে চাদরের মালিকের। তখনই এক স্থানীয় চাদরটি কার, তা চিনে ফেলেন। 

তিনি বলেন, চাদরটি স্থানীয় বাসিন্দা অনিল করের। এরপরে কিছুটা দূরে গেলে তাঁরা দেখতে পান খেতের মধ্যে কয়েকটি হাড়গোড় ছড়িয়ে পড়ে রয়েছে। হইচই শুরু হয়ে যায় গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান অনিলের ছেলে খোকন কর। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক মাস ধরে ওই এলাকার বাসিন্দা অনিল করকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসিন্দাদের অনুমান, ওই কঙ্কাল অনিলের। ওই ব্যক্তির ছেলে খোকনও একই দাবি করেছেন। তিনি বলেছেন, ধান খেতে তাঁর বাবার চাদরই নয়, লুঙ্গিও পাওয়া গিয়েছে। তা দেখেই তাঁরা এমন অনুমান করছেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই কঙ্কালটি উদ্ধার করেছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, অনিল কর নামে ওই বৃদ্ধের বয়স প্রায় ৭০ বছর। গত ২৬ অক্টোবর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরেই গ্রামেরই ধান খেত থেকে মানব কঙ্কাল উদ্ধার হল। 


```