Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুকুর পরিষ্কারের সময় উদ্ধার নরকঙ্কাল, বহরমপুরে ব্যাপক চাঞ্চল্য

পুকুর পরিষ্কারের সময় উদ্ধার নরকঙ্কাল, বহরমপুরে ব্যাপক চাঞ্চল্য

শেষ আপডেট: 3 October 2023 20:07

রাজ্যে ফের উদ্ধার নরকঙ্কাল। মুর্শিদাবাদের বহরমপুরে একটি পুকুর পরিষ্কার করার সময়ে উদ্ধার হয়েছে কঙ্কাল। ঘটনাটিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বহরমপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডে সৈদাবাদ এলাকার একটি পুকুর পরিষ্কারের কাজ চলছিল। সেসময় পুকুর পাড় থেকে একটি নরকঙ্কাল দেখতে পান কর্মরত শ্রমিকরা। স্বাভাবিকভাবেই বেশ আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপর গ্রামবাসীদের এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া নরকঙ্কালটি আনন্দ রায় নামে এক ব্যক্তির। সৈদাবাদ ফাঁড়ির পুলিশ ঘটনাটির তদন্ত করছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে সৈদাবাদ এলাকাতে রাতের অন্ধকারে এক ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। কয়েকজন বাসিন্দা তাঁকে দেখতে পেয়ে চোর সন্দেহ করে পিছু ধাওয়া করে। তখন হঠাৎই পুকুরের জলে ঝাঁপ দেন ওই ব্যক্তি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।  বহু খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তিকে দেখতে পাননি কেউ। ওই নরকঙ্কালটি ওই ব্যক্তির বলেই অনুমান পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের। 

এদিন কঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় নিখোঁজ যুবকের আত্মীয় পরিজনেরা। কার্তিক ঘোষ নামে আনন্দ রায়ের এক আত্মীয় জানিয়েছেন, ঘটনার আগের দিন নবগ্রামের পলসন্ডা এলাকা থেকে বহরমপুরের দয়ানগরে এক আত্মীয়র বাড়িতে এসেছিল আনন্দ। কিন্তু কী কারণে সে মাঝরাতে বাড়ি থেকে বার হয়ে গিয়েছিল তা কেউ জানতে পারেনি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন,  ‘আমরা পরে জানতে পারি রাতের অন্ধকারে একটি পুকুর পাড়ে আনন্দকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সৈদাবাদ এলাকার কিছু লোকজন তাকে তাড়া করেছিল। কিন্তু ওই ঘটনার পর থেকে আমরা আর আনন্দর খোঁজ পাইনি। বহরমপুর থানাতে তাঁর নিখোঁজ ডাইরিও করা হয়েছিল।'


```