Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউটাউনে গাছ থেকে ঝুলছে মানুষের কঙ্কাল! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় উদ্ধার হল ঝুলন্ত কঙ্কাল। শনিবার বিকেলে নিউটাউনের শিকল মোড়ের কাছে গাছ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ ঝুলতে দেখা যায়। তবে সদ্যমৃত ব্যক্তির লাশ নয়, গাছ থেকে ঝুলছিল কঙ্কালসার দেহ। জানা গেছে, শনিবার বিকেল

নিউটাউনে গাছ থেকে ঝুলছে মানুষের কঙ্কাল! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

শেষ আপডেট: 24 July 2021 16:07

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় উদ্ধার হল ঝুলন্ত কঙ্কাল। শনিবার বিকেলে নিউটাউনের শিকল মোড়ের কাছে গাছ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ ঝুলতে দেখা যায়। তবে সদ্যমৃত ব্যক্তির লাশ নয়, গাছ থেকে ঝুলছিল কঙ্কালসার দেহ। জানা গেছে, শনিবার বিকেলে নিউটাউন-ইকোপার্ক থানার অন্তর্গত শিকল মোড়ের কাছে একটি পাঁচিল দেওয়া ফাঁকা জমিতে এলাকার কিছু যুবক মাছ ধরতে যান। তাঁরাই ওই জমিতে একটি গাছ থেকে পচা-গলা কঙ্কালসার দেহ ঝুলতে দেখেন। এরপর তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। ইকোপার্ক থানার পুলিশ এসে ওই মৃতদেহ উদ্ধার করেছে। তারপর তা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিছক দুর্ঘটনা নাকি খুন, ঘটনার পিছনে কোন রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউন এলাকায়। প্রত্যক্ষদর্শী এক যুবকের কথায়, আমরা এখানে মাছ ধরতে এসেছি। আসার পর দেখছি গাছে একটা ঝুলন্ত লাশ আছে। আমরা তার একদম কাছে যাইনি। দূর থেকেই ছবি তুলেছি। দেখে তো মনে হচ্ছে মানুষের বডি। এত দূরে ফাঁকা জায়গায় কীভাবে আসল সেটা বুঝতে পারছি না। ছেলে না মেয়ে তাও বোঝা যাচ্ছে না।

```