
শেষ আপডেট: 30 August 2022 09:03
দ্য ওয়াল ব্যুরো: মেধাবী কিন্তু টাকার অভাবে পড়াশুনা করতে পারছে না, এমন ছেলেমেয়ের সংখ্যা কম নেই। শুধু শহরে নয়, গোটা রাজ্যেই ছড়িয়ে আছে এমন বহু মেধাবী ও দুঃস্থ ছেলেমেয়ে। তাদের জন্যই মাসিক বৃত্তির (Monthly Scholarships) ব্যবস্থা করে এসকে ব্যাস স্মৃতি রক্ষা কমিটি (SK Vyas Smritiraksha Committee)।
প্রতিবছর এই কমিটি পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করতে এগিয়ে আসে। এবছরও তার অন্যথা হয়নি। সীমিত সংখ্যক কয়েকজন মেধাবী ও দুঃস্থ ছেলেমেয়ের বৃত্তির ব্যবস্থা করে দেবে তারা।
কমিটির তরফ থেকে জানানো হয়েছে, এমন ছেলেমেয়েরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। এবছর যাঁরা উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে ভর্তি হয়েছেন, তাঁরা সর্বশেষ বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশ করেছেন তার মার্কশিট ও যে কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তার প্রমাণপত্র সহ দরখাস্ত করতে পারবেন। প্রয়োজন এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি বা জনপ্রতিনিধির দেওয়া শংসাপত্র বা বিপিএল কার্ডের কপি। যা দরখাস্ত পত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে।
কোথায় আবেদন করবেন?
নীচের ঠিকানায় যাবতীয় তথ্য সহ দরখাস্ত করতে পারবেন---
সেক্রেটারি,
এসকে ব্যাস স্মৃতি রক্ষা কমিটি
সি/ও, ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন, বেঙ্গল সার্কেল
৩, গভরমেন্ট প্লেস (ওয়েস্ট), কলকাতা- ৭০০০০১১১
পুলকারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ কাঁথিতে! আহত বেশ কয়েকজন খুদে পড়ুয়া