Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজভবনের 'সবুজ সঙ্কেত', রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয় পাচ্ছে নতুন উপাচার্য

সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে ‘সার্চ-অ্যান্ড-সিলেকশন’ কমিটি তৈরি হয়েছিল।

রাজভবনের 'সবুজ সঙ্কেত', রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয় পাচ্ছে নতুন উপাচার্য

মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিভি আনন্দ বোস

শেষ আপডেট: 6 December 2024 23:07

দ্য ওয়াল ব্যুরো: অনেক জটিলতার পর পশ্চিমবঙ্গের ছটি বিশ্ববিদ্যালয় অবশেষে উপাচার্য পাচ্ছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন ‘সার্চ-অ্যান্ড-সিলেকশন’ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসকেও ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।  

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে ‘সার্চ-অ্যান্ড-সিলেকশন’ কমিটি তৈরি হয়েছিল। বলা হয়েছিল, এই কমিটিই প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগের জন্য পছন্দ মতো তিনটি নামের তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। সেই তালিকা থেকে মুখ্যমন্ত্রী পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করে রাজ্যপালকে পাঠাবেন। কোনও সমস্যা তৈরি হলে প্রয়োজনে পরে তা বিবেচনা করা হবে। 

শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নাম এসেছে অধ্যাপক ডঃ নির্মাল্য নারায়ণ চক্রবর্তীর, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেতে চলেছেন রূপকুমার বর্মা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শঙ্কর কুমার নাথ, কল্যাণীতে কল্লোল পাল, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়ে অমিয় কুমার পাণ্ডা এবং সিধো-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসতে চলেছেন পবিত্র কুমার চক্রবর্তী। 

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নিজের পছন্দ মতো উপাচার্যের তালিকা প্রস্তুত করে আচার্য তথা রাজ্যপালকে পাঠাতে পারেন। আপাতত এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করছে না।  এই পদ্ধতিতে কিছু সংশোধন চেয়ে রাজ্যপাল শীর্ষ আদালতের দ্বারস্থ হন। কিন্তু আদালত সিদ্ধান্ত পরিবর্তন করেনি। 

রাজ্যের আইনজীবীর বক্তব্য ছিল, ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য নামের একটি প্যানেল প্রকাশ হয়েছে। নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন কোনও বাধা এলে পুরো প্রক্রিয়া ব্যাহত হতে পারে।  সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, এই সিদ্ধান্ত বদলানো হলে উপাচার্য নিয়োগে আরও দেরি হবে। তাই এখনই কোনও পদক্ষেপ তাঁরা নিচ্ছেন না। তবে রাজ্যপালের আর্জি খারিজ হচ্ছে না। শীর্ষ আদালত জানিয়েছিল, নামের তালিকা নিয়ে যদি মুখ্যমন্ত্রী এবং আচার্যের কোনও বিবাদ বাঁধে, তখনই ওই আবেদন বিচার করা হবে। 


```