Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত ৬ জনের ক্যাম্পাসে ঢোকা বারণ হল, কড়া পদক্ষেপ ইসির

যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত ৬ জন পড়ুয়ার ক্যাম্পাসে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির (ইসি) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত ৬ জনের ক্যাম্পাসে ঢোকা বারণ হল, কড়া পদক্ষেপ ইসির

শেষ আপডেট: 25 November 2023 15:28

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত ৬ জন পড়ুয়ার ক্যাম্পাসে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির (ইসি) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ছাত্র মৃত্যুর ঘটনায় যে ৬জন পড়ুয়া পুলিশি হেফাজতে রয়েছে তাদের ক্যাম্পাসে ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যতদিন না ওই ছয় ছাত্র অভিযোগ মুক্ত হচ্ছেন, ততদিন তাঁরা ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। ইসির বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৯ অগস্ট যাদবপুরের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথমবর্ষের এক পড়ুয়ার। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে মোট ১৩জন পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে ৭জন জামিনে মুক্তি পেলেও ৬জন পুলিশি হেফাজতে রয়েছে। ওই ৬ পড়ুয়ার বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহণ করল ইসি।

ছাত্র মৃত্যু পর তিন মাসেরও বেশি সময় অতিক্রান্ত। অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। বিষয়টি ইসির কানেও পৌঁছেছিল। তারপরই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


```