Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ হচ্ছেন পূজারাদের সতীর্থ! অধিনায়ক বুমরাই

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে নতুন কোচ আসতে চলেছেন আয়ারল্যান্ড সফরে। ওই সফরে ভারত তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলবে। দলের অধিনায়ক হবেন জসপ্রীত বুমরা। তিনি চোট কাটিয়ে দলে ফিরছেন নেতা হয়ে। আগে ঠিক ছিল এই সফরে ভারতের কোচ হবেন ভিভিএস লক্ষ

আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ হচ্ছেন পূজারাদের সতীর্থ! অধিনায়ক বুমরাই

শেষ আপডেট: 13 August 2023 15:45

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে নতুন কোচ আসতে চলেছেন আয়ারল্যান্ড সফরে। ওই সফরে ভারত তিনটি টি ২০ ম্যাচের সিরিজ খেলবে। দলের অধিনায়ক হবেন জসপ্রীত বুমরা। তিনি চোট কাটিয়ে দলে ফিরছেন নেতা হয়ে।

আগে ঠিক ছিল এই সফরে ভারতের কোচ হবেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু তিনি সেইসময় দেশে একটা হাই পারফরম্যান্স ক্যাম্পে থাকবেন। সেই জন্যই লক্ষ্মণের বদলে যেতে পারেন শীতাংশু কোটাক। তিনি আবার বুমরা ও চেতেশ্বর পূজারাদের প্রাক্তন সতীর্থ। কোটাকও সৌরাস্ট্র দলের হয়ে রঞ্জি খেলেছেন।

কোচ হিসেবে অবশ্য কোটাক এর আগে ভারতীয় এ দলের কোচিং করিয়েছেন (Sitanshu kotak replaces VVS Laxman as India coach for Ireland tour)।

পাশাপাশি তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাদেমির ব্যাটিং পরামর্শদাতা ছিলেন। তিনি সাফল্যের সঙ্গে জুনিয়র দলের কোচিং করিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তাঁর নয় হাজারের কাছাকাছি রান রয়েছে। বল হাতে নিয়েছেন ৭০টির মতো উইকেট।

এর আগে ২০২২ সালে আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ ও অধিনায়ক ছিলেন হার্দিক পান্দিয়া এবং লক্ষ্মণ। এবার জুটি বদলে গিয়ে হচ্ছেন কোটাক ও বুমরা। বহুদিন চোটের জন্য বাইরে ছিলেন ভারতের এই নামী পেসার। জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে থাকার সময় এই কোটাক পাশে ছিলেন বুমরার। তাই দুজনের মধ্যে রসায়ন বেশ ভাল। এমনকী সহকারী কোচ হিসেবে সফরে যাবেন প্রাক্তন স্পিনার সাইরাজ বাহুতুলে।

ভারতের এই টি ২০ দল ভারতে না এসে সরাসরি আয়ারল্যান্ড চলে যেতে পারে। কারণ চলতি মাস থেকেই সিরিজ শুরু হয়ে যাবে আইরিশদের বিরুদ্ধে।

যশস্বী ও গিল ঝড়ে দুরন্ত জয় ভারতের, সিরিজে সমতা ফিরিয়ে দেশে ফিরবেন হার্দিকরা


```