Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বোনকে ধর্ষণ! দাদাকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

মঙ্গলবার জলপাইগুড়ির  বিশেষ পক্সো আদালতের বিচারক বিচারক ইন্দোবর ত্রিপাঠী এই নির্দেশ দিয়েছেন।

বোনকে ধর্ষণ! দাদাকে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 October 2024 22:48

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বোনকে ধর্ষণের অভিযোগে দাদাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।

মঙ্গলবার জলপাইগুড়ির  বিশেষ পক্সো আদালতের বিচারক বিচারক ইন্দোবর ত্রিপাঠী এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। নাবালিকাকে ক্ষতিপুরণ বাবদ লিগ্যাল সার্ভিস অথরিটিকে ৩ লক্ষ টাকা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

মামলার সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান,  ২০১৯ সালে জুলাই মাসে এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি মহিলা থানা এলাকায়। ৯ বছর বয়সি ওই নাবালিকা তার কাকার বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানেই রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় নাবালিকার আত্মীয় (দাদা) তাকে জোর করে ধর্ষণ করে।

আদালত সূত্রের খবর, বাড়ি ফিরে আসার পর থেকে নাবালিকা অস্বাভাবিক আচরণ করতে থাকে। ঘুমের মধ্যে শিউরে উঠতে থাকে। সন্দেহ হওয়ায় নাবালিকার মা চেপে ধরেন। তখনই নাবালিকা 'দাদার কীর্তি' ফাঁস করেন বলে দাবি। এরপরই মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। 

৫ বছর ধরে মামলাটি চলে। মোট ৯ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। মঙ্গলবার চূড়ান্ত শাস্তি ঘোষণা করেন বিচারক।


```