Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR West Bengal: বাংলায় এসআইআর নিয়ে বিতর্কে ঢুকল না কমিশন, শুধু একটি ধারার কথা মনে করাল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর (SIR in West Bengal) শুরু হবে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ তথা তৃণমূলের আপত্তি নিয়ে এদিন কমিশনের সাংবাদিক বৈঠকেই প্রশ্ন উঠেছিল। তবে মুখ্য নির্বাচন কমিশনার এখনই কোনও চাপানউতোর বা বিতর্কে ঢুকতে চাননি। শুধু আইনের একটি ধারার কথা মনে করাতে চেয়েছেন।

SIR West Bengal: বাংলায় এসআইআর নিয়ে বিতর্কে ঢুকল না কমিশন, শুধু একটি ধারার কথা মনে করাল

মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর (SIR in West Bengal) শুরু।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 27 October 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর (SIR in West Bengal) শুরু হবে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ তথা তৃণমূলের আপত্তি নিয়ে এদিন কমিশনের সাংবাদিক বৈঠকেই প্রশ্ন উঠেছিল। তবে মুখ্য নির্বাচন কমিশনার এখনই কোনও চাপানউতোর বা বিতর্কে ঢুকতে চাননি। শুধু আইনের একটি ধারার কথা মনে করাতে চেয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “পশ্চিমবঙ্গের ব্যাপারে প্রশ্ন নিয়ে একটা কথাই বলতে চাই—ভারতের সংবিধানের ৩২৪(৬) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি বা রাজ্যের রাজ্যপাল নির্বাচনের জন্য প্রয়োজনীয় কর্মী নির্বাচন কমিশনের কাছে সরবরাহ করতে বাধ্য। এই কর্মীরা নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুত ইত্যাদি কাজে নিয়োজিত থাকেন। আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের। আমি মনে করি, পশ্চিমবঙ্গ সরকার সেই দায়বদ্ধতার কথা জানে, এবং তা পালন করবে।

ভোটার তালিকায় যে নিবিড় সংশোধনের প্রক্রিয়া (SIR) বাংলায় শুরু করতে চলেছে নির্বাচন কমিশন সে ব্যাপারে নীতিগত ভাবে আপত্তি জানাচ্ছে বাংলায় শাসক দল তৃণমূল। জোড়াফুলের একাংশ সাংসদ বা ছোটখাটো কিছু নেতা এ ব্যাপারে যে ধরনের হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছেন তা ভিন্ন কথা। তৃণমূলের মৌলিক বক্তব্য হল, কমিশন বিজেপির কথামতো এই সংশোধনে নেমেছে। নির্বাচন কমিশনের লক্ষ্য ভোটার তালিকায় সংযোজন নয়, নাম বাদ দেওয়া। এতে গরিব ও প্রান্তিক মানুষের ভোটাধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

আবার প্রধান বিরোধী দল বিজেপি মনে করছে, এসআইআর ঠিক মতো হলে বাংলায় ভোটার তালিকা থেকে বহু লক্ষ ভোটারের নাম বাদ যাবে। এই সব মৃত বা ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় থাকার জন্য তৃণমূল বাড়তি সুবিধা পাচ্ছিল। তা এবার বন্ধ হবে।

অনেকের মতে, এদিন কমিশনের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, তা হল—দেশের ১২টি রাজ্যে একইসঙ্গে এই প্রক্রিয়া এবার শুরু হবে। তার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশও রয়েছে। কোনও একটি রাজ্য এই প্রক্রিয়ায় বাধা তৈরি করলে কমিশন তা মেনে নেবে না। এদিনই কোনও বিতর্কে কমিশন ঢুকতে চায়নি ঠিকই। কিন্তু কোনও বাধা এলে কঠোর হাতেই তা মোকাবিলা করে এসআইআর বাস্তবায়নের চেষ্টা করবে।


```