
শেষ আপডেট: 12 April 2023 04:18
দ্য ওয়াল ব্যুরো: 'ব্রাহ্মণ' (Brahman) শব্দের উৎপত্তি নিয়ে রবিবার একটি ফেসবুক পোস্ট করেছিলেন গায়ক লাকি আলি (Lucky Ali)। সেই পোষ্টের সারমর্ম ছিল, ব্রাহ্মণ শব্দটি এসেছে আব্রাহাম অথবা ইব্রাহিম থেকে। সোমবার লাকির পোস্টকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। তার একদিনের মধ্যেই বিতর্কিত পোস্টটি ডিলিট করে হিন্দু ভাই বোনদের উদ্দেশে ক্ষমা চাইলেন জনপ্রিয় এই গায়ক।
রবিবার নিজে ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন ৬৪ বছরের গায়ক। তিনি লেখেন, 'ব্রাহ্মণ নামটি এসেছে ব্রহ্মা থেকে, যেটি এসেছে আব্রাম থেকে। যেটি আবার এসেছে আব্রাহাম অথবা ইব্রাহিম থেকে। ব্রাহ্মণরা সকলেই ইব্রাহিমের বংশধর। আলাইহিসালাম। সকল জাতির পিতা। তাহলে কেন সবাই নিজেদের মধ্যে কোনওরকম যুক্তি ছাড়াই শুধু তর্ক বিতর্ক করে?'

লাকি আলির সেই পোস্টকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিতর্ক। এরপরেই সেই পোস্ট ডিলিট করে মঙ্গলবার নতুন করে একটি ফেসবুক পোস্টে কাছে ক্ষমা চাইলেন গায়ক।
লাকি জানান, কাউকে আঘাত করা কিংবা রাগানো তাঁর উদ্দেশ্য ছিল না। 'বরং আমার উদ্দেশ্য ছিল সকলকে কাছাকাছি আনা। কিন্তু আমি বুঝতে পেরেছি, আমি যা বোঝাতে চেয়েছিলাম, এটার মানে সেরকম হয়নি। আমি এবার থেকে কিছু পোস্ট করার সময় বাক্য গঠনের বিষয়ে সচেতন থাকব কারণ, আমি বুঝতে পেরেছি আমার কথায় হিন্দু ভাই-বোনেরা আঘাত পেয়েছেন। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের সকলকে ভালবাসি,' লেখেন লাকি।

এক সময় বলিউডে অত্যন্ত জনপ্রিয় প্লে-ব্যাক সিঙ্গার ছিলেন লাকি। তাঁর নিজস্ব অনেক অ্যালবামও রয়েছে। দীর্ঘদিন ধরেই লাইমলাইট থেকে দূরে আছেন বর্ষীয়ান এই গায়ক। তবে ব্রাহ্মণ-বিতর্কে ফের খবরের শিরোনামে লাকি।
৩০ লক্ষের ঋণের বোঝা, সুদর্শন ইঞ্জিনিয়ার যেই গঙ্গায় ঝাঁপাতে যাবেন, অবাক কাণ্ড ঘটে গেল