Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ইমন-মমতার ফ্রেম নিয়ে বাম কটাক্ষের ঢেউ, পাল্টা তোপ গায়িকার

দ্য ওয়াল ব্যুরো: কার্নিভালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর বিজয়া সম্মিলনীতে ইমন চক্রবর্তী (Imon Chackraborty)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ইমনের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বুধবার রাত থেকে যা চলছে বৃহস্পতিবার সাত

ইমন-মমতার ফ্রেম নিয়ে বাম কটাক্ষের ঢেউ, পাল্টা তোপ গায়িকার

শেষ আপডেট: 13 October 2022 03:27

দ্য ওয়াল ব্যুরো: কার্নিভালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর বিজয়া সম্মিলনীতে ইমন চক্রবর্তী (Imon Chackraborty)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ইমনের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বুধবার রাত থেকে যা চলছে বৃহস্পতিবার সাত সকালে তার জবাব (counter post) দিলেন গায়িকা।

গতকাল ইকো পার্কে রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী ছিল। সেখানে শিল্পপতি, শিল্পী, আমলা-সহ সমাজের নানান ক্ষেত্রের কৃতীরা আমন্ত্রিত ছিলেন। পুজোয় অনুষ্ঠান করতে বিদেশ গিয়েছিলেন ইমন। ফিরে ইকো পার্কে গিয়েছিলেন তিনিও। সোশ্যাল মিডিয়ায় মমতার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা। সেই ছবি নিয়ে ট্রোল শুরু হতে বেশি সময় লাগেনি। এদিন সেই নিয়েই ট্রোলারদের বিঁধেছেন ইমন।

সেই পোস্টে ইমন লিখেছেন, তাঁর এখনও জেট ল্যাগ রয়েছে। ঘুম আসছে না। তবে ফেসবুকে কিছু মানুষের কাণ্ডকারখানা দেখে অবাক হচ্ছেন। তাঁর কথায়, কিছু মানুষ শুধু খারাপ বলতেই জানেন। সোজা হাঁটলে বলবে ব্যাঁকা কেন গেলেন না! শাড়ি কেন পরলেন না! এর সঙ্গে কেন ছবি তুললেন ইত্যাদি প্রভৃতি।

গায়িকা আরও বলেছেন, প্রত্যেকের ব্যক্তিগত পরিসর রয়েছে। স্বাধীনতা রয়েছে। যারা এটা করেন তারা এতসব যদি, কিন্তু, কেন নিয়ে জীবন কাটাতে পারবেন? ইমন তাঁর পোস্টে বোঝাতে লিখেছেন, এসব সয়ে সয়ে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছেন। নিন্দকদের উদ্দেশে তাঁর পরামর্শ, পারলে যোগা করুন।

মমতা সরকারের থেকে ‘বিজয়ার মিষ্টি’, করণ আদানির হাতে তাজপুর বন্দর নির্মাণের এলওআই দিল নবান্ন

এখন প্রশ্ন হল, কারা ইমনকে বিঁধলেন?

অনেকের মতে, এ ব্যাপারে বুধবার সন্ধের পর থেকে আদা-জল খেয়ে নেমেছিল বামেদের একটা অংশ। কারণ ইমন এককালে এসএফআই করতেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নেত্রী ছিলেন। সিপিএমের ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটিরও সদস্য ছিলেন তিনি।

যদিও সিপিএম সংশ্রব বেশ কয়েক বছর হল ঝেড়ে ফেলেছেন ইমন। এখন তিনি পেশাদার গায়িকা। ইমন ঘনিষ্ঠদের বক্তব্য, একজন গায়িকা হিসেবে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। ওটা কোনও দলীয় মঞ্চ ছিল না। যাঁরা সমালোচনা করছেন তাঁদের কোনও কাজ নেই বলেই করছেন।

দীর্ঘ পোস্টে গায়িকাও বোঝাতে চেয়েছেন, এসবে বিরক্ত হলেও হতাশ নন। কারণ তিনি ধাতস্ত হয়ে গিয়েছেন।


```