Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক বৈশাখে বিয়ে হল দুজনার, প্রিয়-দিলীপ-সোমেনের বিয়েতে মিল কোথায় কোথায়

শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের বিয়েতেও সাক্ষী হিসাবে সই করার কথা এক সাংবাদিকের।

এক বৈশাখে বিয়ে হল দুজনার, প্রিয়-দিলীপ-সোমেনের বিয়েতে মিল কোথায় কোথায়

শেষ আপডেট: 17 April 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: সঙ্ঘ পরিবার ও বিজেপির (BJP) রাজনীতিতে তবু বাধ বিচার রয়েছে। ডানপন্থী রাজনীতিতে সে সব কোথায়! তবু অনেকেই ধরে নিয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি বুঝি চিরকুমার রয়ে যাবেন। তিনি যে কখনও কোনওদিনও সাত পাকে বাঁধা পড়তে পারেন, তা তাঁর অতিবড় অনুগামীরও ধারণার বাইরে ছিল। (Dilip Ghosh Marriage)

এহেন প্রিয়রঞ্জন দাশমুন্সির যখন প্রেম ও বিয়ের খবর এল, অনেকেই বিশ্বাস করতে পারেননি। ততদিনের তাঁর প্রায় পঞ্চাশ বসন্ত পেরিয়ে গিয়েছে। দীপা দাশমুন্সির তখন সিনেমার কেরিয়ারের প্রায় শেষ দিক। মঞ্চে অভিনয় করেন। দু-চার বার দেখা সাক্ষাতের পর প্রিয়রঞ্জনের ভাল লেগে যায় দীপাকে। তার পর ১ বৈশাখের দিন দক্ষিণ কলকাতায় প্রিয়রঞ্জনের বাসভবনে ম্যারেজ রেজিস্ট্রার ডেকে খুবই ঘরোয়া ভাবে বিয়ে হয় প্রিয়-দীপার। ইংরেজি সালটা ছিল ১৯৯৪। আরও কয়েকজনের মতই সেই বিয়ের সাক্ষী ছিলেন এক সাংবাদিক। (Dilip Ghosh Wedding)

শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের বিয়েতেও সাক্ষী হিসাবে সই করার কথা এক সাংবাদিকের (Dilip Ghosh Registry)। প্রিয়রঞ্জনের বিয়ে হয়েছিল ১ বৈশাখ। দিলীপের বিয়ে হবে ৪ বৈশাখ। প্রায় ত্রিশ বছর আগে প্রিয়রঞ্জনের বিয়ে রাজ্য রাজনীতিতে যেমন শোরগোল ফেলে দিয়েছিল, এবার দিলীপের বিয়ে ঘিরে তেমনই সাড়া পড়ে গিয়েছে বাংলা জুড়ে। প্রথমটায় অনেকেই বিশ্বাস করতে চাইছিলেন না। ভাবছিলেন গুজব। পরে দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার দ্য ওয়ালকে জানিয়েছেন, “হ্যাঁ কাল আমাদের বিয়ে”। 

৯৪ সালে প্রিয়রঞ্জনের বিয়ে ঘিরে বিষ্ময় ও হইচইয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক সাত পাকের ঘটনা সাড়া ফেলে দেয়। কংগ্রেসি রাজনীতিতে তাঁরও দোর্দণ্ডপ্রতাপ ছিল। সেই তিনি ছিলেন সোমেন মিত্র। তথা তামাম কংগ্রেসি সমর্থকের ‘ছোড়দা’। সোমেন মিত্র বিয়ে করেছিলেন শিখা চৌধুরীকে। সম্ভবত সালটা ছিল ১৯৯৭। জানা যায়, শিখাকে বিয়ে করার আগেই তাঁর ছেলেকে দত্তক নিয়েছিলেন সোমেন মিত্র। তার পর সেনবো-র কর্ণধার কাজল সেনগুপ্তর বাড়িতে বিয়ে হয়েছিল সোমেন শিখার। 

দিলীপ, প্রিয়রঞ্জন ও সোমেনের বিয়ের ক্ষেত্রে একটা বিষয়ে মিল রয়েছে। দীপা দাশমুন্সি ও শিখা চৌধুরীর সে ছিল দ্বিতীয় বিয়ে। তার আগে তাঁদের একবার বিয়ে হয়েছিল। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁরা ফের বিয়ে করেন। দিলীপ ঘোষের হবু স্ত্রীর নাম রিঙ্কু মজুমদার। তাঁরও প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। এও তাঁর দ্বিতীয় বিয়ে। 
  
তবে প্রথম বা দ্বিতীয় পক্ষ কোনও বিষয় নয়, দীপার সঙ্গে সুখে সংসার করেছেন প্রিয়রঞ্জন। সোমেন মিত্রও তাই। বেশি বয়সে বিয়ে। দুজনেরই বাকি জীবনে স্ত্রীর উপর বড় নির্ভরশীলতা ছিল। দিলীপের বৈবাহিক জীবন কেমন কাটে এখন সেটাই দেখার। দিলীপ কি আগের থেকে বদলে যাবেন, নাকি একইরকম রয়ে যাবেন!


```