Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়ি-গ্যাংটক জাতীয় সড়কে আবার ধস! ভারী বৃষ্টিপাতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা

গত এক মাসে একাধিকবার ধস নামল সংশ্লিষ্ট জাতীয় সড়কে। স্থানীয় সূত্রের খবর, এবারে ধস অনেকটা এলাকাজুড়ে হয়েছে। ফলে রাস্তা সংস্কার করতে সময়ও লাগবে। 

শিলিগুড়ি-গ্যাংটক জাতীয় সড়কে আবার ধস! ভারী বৃষ্টিপাতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা

শিলিগুড়ি-গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়কে ধস। ফাইল ছবি।

শেষ আপডেট: 29 June 2024 15:18

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিলই। ভারী বৃষ্টিপাতের জেরে আবার ধস নামল শিলিগুড়ি-গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়কে। শনিবার সকাল থেকে লিখুভিড় এবং ২৮ মাইলের পর থেকে সেবকের করোনেশন সেতু পর্যন্ত ধস নেমেছে।

যার জেরে সংশ্লিষ্ট জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ। বন্ধ হয়ে গেছে যান চলাচল। জাতীয় সড়কের দু'দিকে আটকে রয়েছে প্রচুর গাড়ি। খবর পেয়ে এদিন থেকেই ফের জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু করেছে প্রশাসন।

এই নিয়ে গত এক মাসে একাধিকবার ধস নামল সংশ্লিষ্ট জাতীয় সড়কে। স্থানীয় সূত্রের খবর, এবারে ধস অনেকটা এলাকাজুড়ে হয়েছে। ফলে রাস্তা সংস্কার করতে সময়ও লাগবে। 

প্রশাসনের এক আধিকারিক বলেন, "এর আগে ধস নামলেও ঘণ্টা কয়েকের মধ্যে রাস্তা সংস্কার করা সম্ভব হয়েছে। এবার একাধিক এলাকায় ধস নেমেছে। তার ওপর ভারী বৃষ্টিপাত চলছে। ফলে ধস সরিয়ে রাস্তা সংস্কার করতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে।" 

এবারে বর্ষার শুরু থেকেই উত্তরবঙ্গে নাগাড়ে বৃ্ষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকে ফের নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। আটকে পড়া গাড়িগুলিকে লাভা গোরুবাথান রুট হয়ে চলাচল করানো হচ্ছে।


```