Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বদলে গেল বেঙ্গল সাফারির 'আকবর' এবং 'সীতা'র নাম, সিংহ-সিংহীর নতুন কী নামকরণ করল বন দফতর

আকবর ও সীতা নামে ওই দুই পশুকে একই ঘেরাটোপে রাখা নিয়ে আপত্তি তোলে বিশ্ব হিন্দু পরিষদ।

বদলে গেল বেঙ্গল সাফারির 'আকবর' এবং 'সীতা'র নাম, সিংহ-সিংহীর নতুন কী নামকরণ করল বন দফতর

ফাইল ছবি

শেষ আপডেট: 1 August 2024 20:32

দ্য ওয়াল ব্যুরো: সিংহ-সিংহীর নাম নিয়ে যত বিতর্ক। জল গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে বদলে গেল বেঙ্গল সাফারির দুই পশুর নাম। আকবর-সীতার পরিবর্তে বন দফতর তাদের নাম রেখেছে সুরজ ও তনয়া। 

গত ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা জুলজিক্যাল পার্ক থেকে জলপাইগুড়ির সাফারি পার্কে দুই সিংহ-সিংহীকে নিয়ে আসা হয়। আকবর ও সীতা নামে ওই দুই পশুকে একই ঘেরাটোপে রাখা নিয়ে আপত্তি তোলে বিশ্ব হিন্দু পরিষদ। সাফারি পার্কে আসার পর সিংহীর নাম রাখা হয় সীতা এবং সিংহটির নামকরণ করা হয় আকবর, এই অভিযোগ তুলে বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাও দায়ের করে। সেই মামলাতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, বিষয়টি সংশ্লিষ্ট এজলাসের বিচার্য বিষয় নয়। মামলাকারী চাইলে জনস্বার্থ মামলা করতে পারেন। 

আকবর মোগল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। আর সীতা পৌরাণিক চরিত্র, রামায়ণে রামচন্দ্রের স্ত্রী। এই প্রেক্ষাপটে বিশ্ব হিন্দু পরিষদের দাবি ছিল, রাজ্যের বন দফতর ওই সিংহ এবং সিংহীর নামকরণ করেছে এবং তাদের একসঙ্গে রেখে ধর্মের অবমাননা করেছে। তাই দুই পশুর নাম বদলেরও দাবি তোলে সংগঠনটি।

মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, "আপনি কি আপনার বাড়ির পোষ্যর নাম কোনও দেবদেবীর নামে বা রবীন্দ্রনাথের নামে রাখবেন! আমাদের কারও উপর নামকরণের ভার পড়লেই আমরা এমন নামকরণের কথা ভাবতাম না। গোটা দেশের মানুষের একটা বড় অংশ সীতাকে দেবী হিসেবে পুজো করে। অন্যদিকে, একজন দক্ষ, অসাম্প্রদায়িক ও সুশাসক হিসেবে পরিচিতি সম্রাট আকবরের। কেন আকবর ও সীতার নামে সিংহের নামকরণ করা হল!"   

অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন, ত্রিপুরাতেই ওই সিংহ দম্পতির ওই নাম রাখা হয়েছিল। এরপর রাজ্যকে সিংহ ও সিংহীর নাম বদলের পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অবশেষে সেই সমস্ত বিতর্কে ইতি টেনে আকবর এবং সীতার নাম বদল করা হল। 


```