Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীরবতা আরও খারাপ! আরজি করে ডাক্তারি ছাত্রী খুনে কড়া প্রতিক্রিয়া ধনকড়ের, নিশানায় কে?

রবিবার একটি অনুষ্ঠানে ধনকড় বলেন, "যখন মানবতা লজ্জিত হয়েছে, তখন কিছু বিপথগামী কণ্ঠস্বর, উদ্বেগ সৃষ্টি করে। তাঁরা কেবল আমাদের যন্ত্রণাদায়ক ব্যথা বাড়িয়ে তোলে তাই নয়, তাঁদের আচরণ আমাদের ক্ষত বিবেকে নুনের ছিটের মতো লাগে।"

 নীরবতা আরও খারাপ! আরজি করে ডাক্তারি ছাত্রী খুনে কড়া প্রতিক্রিয়া ধনকড়ের, নিশানায় কে?

জগদীপ ধনকড়।

শেষ আপডেট: 1 September 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে যাঁরা নীরব রয়েছেন, তাঁদের তুলোধনা করলেন দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এই প্রসঙ্গে নাম না করে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী, সংসদ সদস্য কপিল সিব্বলের সমালোচনা করেন উপ রাষ্ট্রপতি।

রবিবার একটি অনুষ্ঠানে ধনকড় বলেন, "যখন মানবতা লজ্জিত হয়েছে, তখন কিছু বিপথগামী কণ্ঠস্বর, উদ্বেগ সৃষ্টি করে। তাঁরা কেবল আমাদের যন্ত্রণাদায়ক ব্যথা বাড়িয়ে তোলে তাই নয়, তাঁদের আচরণ আমাদের ক্ষত বিবেকে নুনের ছিটের মতো লাগে।"


এরপরই কপিল সিব্বলকে নিশানা করে ধনকড় বলেন, "এতবড় অপরাধের পরও যখন অপরাধীর অপরাধকে হাল্কা করে দেখানোর চেষ্টা হয় এবং সেটি যখন একজন সংসদ সদস্য, একজন সিনিয়র অ্যাডভোকেট করেন তখন বলতেই হয় অপরাধীদের অপরাধমূলক কাজের চেয়েও এটি অনেক বেশি জঘন্য।"

প্রসঙ্গত আরজি কর কাণ্ডে দেশের শীর্ষ আদালতে রাজ্যের হয়ে মামলাটি লড়ছেন প্রবীণ আইনজীবী তথা সাংসদ কপিল সিব্বল। ধনকড়ের অভিযোগ, "এই ধরনের নৃশংস অপরাধের অপরাধীর ক্ষেত্রে সকলেরই রাজনীতির উর্ধে উঠে বিচার চাওয়া উচিত। অথচ অনেকেই নিজের স্বার্থ রক্ষার কথা ভেবে নীরব থাকছেন বা বিরূপ মন্তব্য করছেন।"

নাম না করে কপিল সিব্বলের পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন দেশের উপ রাষ্ট্রপতি। তিনি বলেন, “কিছু কিছু এনজিও যারা নীরবতার মোডে আছে। তাদের প্রশ্ন করতে হবে। তাদের নীরবতা ৯ অগস্ট ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের অপরাধীদের অপরাধমূলক কাজের চেয়ে অনেক বেশি খারাপ।" একই সঙ্গে দেশে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীদের।


```