Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাত দিন পর উত্তর সিকিম থেকে বাড়ির পথে পর্যটকেরা, ১১৭৮ জনকে উদ্ধার প্রশাসনের, আটকে আরও ৯১

চারদিন পর সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করে। এরপরই উদ্ধারে নামে সিকিম প্রশাসন।

সাত দিন পর উত্তর সিকিম থেকে বাড়ির পথে পর্যটকেরা, ১১৭৮ জনকে উদ্ধার প্রশাসনের, আটকে আরও ৯১

বাড়ির পথে রওনা দিয়েছেন সিকিমে আটকে থাকা বেশিরভাগ পর্যটক

শেষ আপডেট: 19 June 2024 07:38

দ্য ওয়াল ব্যুরো: সাতদিন আটকে থাকার পর অবশেষে স্বস্তি! বাড়ির পথে রওনা দিয়েছেন সিকিমে আটকে থাকা বেশিরভাগ পর্যটক। মঙ্গলবার লাচুং থেকে প্রায় ১১৭৮ জন পর্যটককে উদ্ধার করেছে সিকিম প্রশাসন। এখনও আটকে রয়েছেন ৯১ জন। আবহাওয়া ঠিক থাকলে আজ বুধবারের মধ্যে তাঁদেরকেও উদ্ধার করতে পারবে বলে আশাবাদী প্রশাসন।

সিকিমে আরও কয়েকদিন যে দুর্যোগ চলবে সেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে সেখানে। তার জেরে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের কারণে পর্যটকরা আটকে পড়েছেন। বিপর্যস্ত জনজীবন। তবে চারদিন পর সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করে। এরপরই উদ্ধারে নামে সিকিম প্রশাসন। কিন্তু ক্রমাগত বৃষ্টি আর ধসে বার বার বাধা পাচ্ছিল উদ্ধারকাজ।

গত বুধবার থেকে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়। ফলে একাধিক রাস্তায় ধস নামতে শুরু করে। লাচুং এবং চুংথাংয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ধস নেমে রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে পড়েছে। একনাগাড়ে বৃষ্টির জন্য উত্তর সিকিমের একেবারে লণ্ডভণ্ড অবস্থা।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে র্যটকদের উদ্ধার করতে হয়েছে সড়কপথে। মঙ্গলবার মংগন থেকে প্রায় মিনিট ৪৫ হেঁটে নিরাপদ জায়গায় যেতে পেরেছেন ১০৬০ জন পর্যটক। এছাড়াও উত্তর সিকিমের অন্যান্য জায়গা থেকেও পর্যটকের বের করতে পেরেছে প্রশাসন।

বিপর্যয়ের জেরে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের সড়কপথের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। একাধিক জায়গায় বড় বড় পাথর ধসে পড়ায় রাস্তার বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিবহণ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। 


```