
শেষ আপডেট: 1 May 2023 18:01
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির (M S Dhoni) দলকে যিনি হারালেন, সেই সিকান্দার রাজা (Sikandar Raza) শেষ বলের আগে মাঠ ছাড়তে চেয়েছিলেন। ধোনি গতকাল ম্যাচে শেষ ওভারের জন্য বল হাতে তুলে দিয়েছিলেন শ্রীলঙ্কার মাথিসা পাঠিরানাকে। তিনি ভালই ওভার শুরু করেছিলেন।
পাঞ্জাব কিংসের দরকার ছিল শেষ বলে তিন রান। সেইসময় রাজার পায়ে টান ধরে। তিনি চাইছিলেন তাঁর বদলে অন্য কেউ মাঠে এসে শেষ বলটি খেলুন। তিনি এগিয়ে এসে ম্যাচের আম্পায়ারকে এই নিয়ে বলতে তিনি উচ্চবাচ্য করেননি।
শেষে দেখা যায়, ওই বলটিতে তিন রান নিয়ে রাজা হয়ে উঠলেন নায়ক। তিনি একাই হারিয়ে দিলেন ধোনিদের।
অভিজ্ঞতা এবং নিখুঁত ক্রিকেটীয় বুদ্ধিমত্তার কারণে ধোনি অধিনায়ক হিসেবে অগণিত সাফল্য পেয়েছেন। কিন্তু রাজার বিরুদ্ধে বারবার বোলিং বদল কিংবা ফিল্ড পজিশন বদলেও সাফল্য আসেনি। সেই জন্যই খেলা শেষে জিম্বাবোয়ে তারকা জানান, আমি জানতাম ধোনি নানারকম কৌশল খাটাবে, আমি সেই ফাঁদে পা দিইনি।
সব থেকে দুঃখের বিষয়, ধোনিদের বোলার পাঠিরানা প্রথম পাঁচ বলে দেন পাঁচ রান। তারপর একটি বলে তিন রান দেওয়ায় চেন্নাইয়ের জেতা ম্যাচ হাতের বাইরে চলে যায়।
কেএল রাহুলের বড় চোট, কোহলিদের বিরুদ্ধে বাউন্ডারি বাঁচাতে গিয়েই বিপত্তি