
শেষ আপডেট: 31 May 2022 14:34
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার খুনে প্রথম গ্রেফতার করল পুলিশ (Sidhu Moose Wala murder)। ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
আজই সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala murder) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেখানে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছিল পাঞ্জাবে। আর সেদিনই এই জঘন্য খুনের প্রথম গ্রেফতার হল।
সিধু মুসেওয়ালা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাঞ্জাবের খুব জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন তিনি। রবিবার তাঁর গাড়ি লক্ষ্য করে হঠাৎ প্রকাশ্য রাস্তাতেই এলোপাথাড়ি গুলি চালানো হয়। গাড়ির ভিতরে বসেই ঝাঁঝরা হয়ে যান সিধু। পরে জানা গেছে সিধুর সারা শরীরে মোট ২৪টি গুলি বিঁধেছিল।
সিধু মুসেওয়ালার উপর এই হামলার একদিন আগেই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। তারপরেই এই হামলা। হামলার দায় স্বীকার করে নিয়েছে কানাডার এক কুখ্যাত গ্যাংস্টার।
এদিন উত্তরাখণ্ড থেকে অভিযুক্ত মনপ্রীতকে গ্রেফতার করা হয়েছে। আরও পাঁচ জন অভিযুক্তের তালিকায় রয়েছে। তাঁদের খুঁজছে পুলিশ।
আরও পড়ুন: অনলাইন পরীক্ষার দাবিতে অনশনে বসবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা