Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০০০ টাকা জরিমানা সিধুর

দ্য ওয়াল ব্যুরো : অনিচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে নভজ্যোৎ সিং সিধুকে রেহাই দিল সুপ্রিম কোর্ট।  তবে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার অভিযোগে তাঁকে হাজার টাকা জরিমানা করেছে আদালত। ফলে, জেলে যেতে হচ্ছে না সিধুকে। তিনি পাঞ্জাবের মন্ত্রীও থাকতে পারবেন। ১৯

১০০০ টাকা জরিমানা সিধুর

শেষ আপডেট: 15 May 2018 08:05

দ্য ওয়াল ব্যুরো : অনিচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে নভজ্যোৎ সিং সিধুকে রেহাই দিল সুপ্রিম কোর্ট।  তবে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার অভিযোগে তাঁকে হাজার টাকা জরিমানা করেছে আদালত। ফলে, জেলে যেতে হচ্ছে না সিধুকে। তিনি পাঞ্জাবের মন্ত্রীও থাকতে পারবেন। ১৯৮৮ সালে, ডিসেম্বর মাসে পাটিয়ালায় কার পার্কিং নিয়ে সিধুর সঙ্গে ঝগড়া হয় ৬৫ বছর বয়সী গুরনাম সিং-এর। রাগের মাথায় সিধু তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতালে মারা যান গুরনাম। পরে ১৯৯৯ সালে, আদালতে এই মামলায় রেহাই পান সিধু। কিন্তু ২০০৬ সালে হাইকোর্ট তাঁকে অভিযুক্ত করে। সেই সময় ৩ বছরের জেল ও ১ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়ার সাজা হয় সিধুর। পরে সেই সাজা স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। গত বছর  পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং শীর্ষ আদালতে  সরকারি ভাবে সিধুর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেন। এই সিদ্ধান্তে অবাক হন অনেকেই। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন সিধু।  তার আগে তিনি অমৃতসর কেন্দ্র থেকে দুবার বিজেপি সাংসদ ছিলেন । কিন্তু ২০১৪ লোকসভা নির্বাচনের সময় বিজেপি সিদ্ধান্ত নেয় যে অমৃতসর থেকে সিধুর বদলে দাঁড়াবেন অরুণ জেটলি। কংগ্রেসে যোগ দেওয়ার পর শোনা গিয়েছিল তিনি পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী হতে পারেন। এই নিয়ে অমরিন্দর সিং-এর সঙ্গে মতবিরোধও হয় তাঁর। শেষ অবধি অবশ্য তাঁকে পাঞ্জাবের পর্যটন দফতর দেওয়া হয়।  

```